এক্সপ্লোর

Dilip attacks Mamata : "মন্ত্রিসভার বৈঠক জেলে গিয়ে করতে হবে", মমতাকে তোপ দিলীপের

BJP Leader attacks Mamata : পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর গতকাল, ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পর অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। সেই আক্রমণের মাত্রা আরও চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। "সবে মাত্র দুটো উইকেট পড়েছে। অনেক বেশি উইকেট পড়বে," বলে মন্তব্য করেন তিনি। 

কী বলছেন দিলীপ ?

এদিন দিলীপ ঘোষ বলেন, "আমার তো ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মন্ত্রী মণ্ডলের বৈঠক (Cabinet Meeting) করতে হলে, জেলের মধ্যে গিয়ে করতে হবে। পার্টির রাজ্য কমিটির মিটিং করলেও জেলের মধ্যে গিয়ে করতে হবে। কারণ, বেশিরভাগ নেতা-এমএলএ-এমপি সব দুর্নীতিগ্রস্ত। সারা বাংলার লোক জানে। সাধারণ মানুষই কোর্টে গেছে। কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই তদন্তে ধরা পড়েছে। সেজন্য যারা রাজনীতি দেখছেন তাঁদের বলব, মাথাটা ঠিক করুন। কারণ, পশ্চিমবঙ্গের যা দুর্নাম হয়েছে, তার থেকে মুক্তির জন্য এটাই একমাত্র রাস্তা।" 

আরও পড়ুন ; অনুব্রত গ্রেফতার হতেই গ্রামে নকুলদানা বিলির আবেদন, 'একদম' সায় দিলীপের

গত ২৩ জুলাই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর গতকাল, ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। মাত্র দু’সপ্তাহের মধ্যে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। এই প্রেক্ষাপটে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করে, তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছে বাম, কংগ্রেস ও বিজেপি।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল বের করে বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে পথচারীদের বিলি করা হয় বাতাসা। বাঁকুড়ার ওন্দায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে বিলি করা হয় নকুলদানা। গরুর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল হয়। 

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করে বিজেপি। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ইন্দাবাজার এলাকায় পথচারীদের মধ্যে বাতাসা ও নকুলদানা বিলি করেন। বাজারের দোকানেও তা বিলি করা হয়। 

আজ সকালেও পুরুলিয়ার রঘুনাথপুরে পথচারীদের মধ্যে গুড় বাতাসা ও নকুলদানা বিলি করেন স্থানীয় বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget