এক্সপ্লোর

Dilip Ghosh: 'তৃণমূলের ভোট কাটছে, তাই গায়ের জোরে আইএসএফ-কে আটকানোর চেষ্টা', তোপ দিলীপের

TMC: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় রাত পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ঘিরে তুলকালাম হয়েছে দিনভর। ভাঙড়ে সংঘর্ষের ঘটনার জের এসে পড়েছিল কলকাতার ধর্মতলাতেও। সেখানে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ হয় আইএসএফ কর্মীদের। গ্রেফতার করা হয় আইএসএফ-বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। রবিবার তা নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

কী বললেন দিলীপ:
দিলীপ ঘোষ বলেন, 'বাংলায় যে বিরোধিতা করে, তাঁকেই পুলিশ দিয়ে মারা হয়। বিজেপি শক্তিশালী হয়েছে, তৃণমূলের অত্যাচার বেড়েছে। আইএসএফের দিকে সংখ্যালঘু সমর্থন, তৃণমূলের ভোট কাটছে। সেই কারণেই গায়ের জোরে আইএসএফ-কে আটকানোর চেষ্টা হচ্ছে।'

ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় রাত পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের লালবাজারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সংবাদমাধ্যম ও ভাইরাল হওয়া ফুটেজ দেখে ৩৬ জনকে চিহ্নিত করা হয়। অশান্তি, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত আইএসএফ কর্মীর বিরুদ্ধে। অন্যদিকে ধর্মতলায় আইএসএফ-পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ গ্রেফতার ১৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের।

দিলীপ-অজিত তরজা:
দিলীপ ঘোষের হুমকি-হুঁশিয়ারি ঘিরে রাজ্য রাজনীতি আগেও উত্তাল হয়েছে। অজিত মাইতির বক্তব্য নিয়েও বিতর্ক কম হয়নি। ফের শুরু যুযুধান দুই শিবিরের দুই নেতার তরজা। তৃণমূল নেতা ও বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে জেলা পরিষদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করলেন দিলীপ ঘোষ। এই অভিযোগের ভিত্তিতে তার কাছে তথ্য রয়েছে বলেও জানান তিনি। পাল্টা আক্রমণ করেছেন অজিত মাইতিও। 

দিলীপের অভিযোগ:
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে বহু লোকের কাছে টাকা নিয়েছেন অজিত মাইতি।'  অজিত মাইতির বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের। তিনি আরও বলেন, 'কখন কার বাড়িতে কে যায়। সময় বলবে।  জেলা পরিষদে চাকরি দেওয়ার নামে বহু লোকের কাছে টাকা নিয়েছেন অজিত মাইতি।সব তথ্যই সামনে আসবে।'

অজিতের তোপ: 
পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কো-অর্ডিনেটর এবং বিধায়ক অজিত মাইতি বলেন, 'যে চোর, সে সবাইকে চোর ভাবে। জেলা পরিষদের চাকরি কীভাবে হয়, সেটাই জানেন না।' তাঁর আরও দাবি, 'ওঁর দলিল ক্রিমিনালের বাড়িতে মিলেছে। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।  জেলা পরিষদের চাকরি কীভাবে হয়, সেটাই জানেন না, চমকে ধমকে লাভ নেই।'

আরও পড়ুন:  'রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা', ভাঙড়কাণ্ডে প্রতিক্রিয়া শান্তনুর

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget