এক্সপ্লোর

Dilip Ghosh : 'গোটা বাংলায় চাষ করেছি'...কেন্দ্র বদলের পর কী বললেন দিলীপ ঘোষ ?

Loksabha Election 2024 : এবার নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  ২৪ এর লোকসভা ভোটে ( Loksabha Election 2023 ) কঠিন টার্গেট বেঁধে দিয়েছে বিজেপি ( BJP ) হাইকমান্ড। প্রথম দফার ২০ টি আসনের পর বাংলার আরও ১৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বড় চমক। জেতা সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। এবার নিজের কেন্দ্র মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে দেওয়া হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র। 

অন্যদিকে দিলীপ ঘোষের মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। তিনিও সেখানকার মেয়ে নন। তিনি আসানসোনের বিধায়ক। বিজেপির এমন প্রার্থী নির্বাচনে চমক লেগেছে অনেকেরই। তবে এই পরিবর্তনের পরও দিলীপ ঘোষ প্রত্যয়ী জয়ের ব্যাপারে। বললেন, 'দলের মনে হয়েছে আসনটি শক্ত, তাই আমায় পাঠিয়েছে। দলের বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব আমার'। ২০১৯ সালে তাঁর ক্যাপ্টেসিতেই বিজেপি ৩ থেকে ১৮য় পৌঁছেছিল বিজেপি। সেই অভিজ্ঞতা ও লড়াইয়ের ওপর ভরসা রেখেই তিনি বললেন, 'গোটা বাংলায় চাষ করেছি, সেই জন্যই ফুল ফুটেছে। অনেকে জিততে পারেন না, অনেকে জেতেন, অনেকে জিতে অন্যকে জেতান। দল যা বলবে সেটাই শেষ কথা'

মেদিনীপুর হারিয়ে কি তবে একটুও ক্ষুব্ধ নন দিলীপ? তাঁর পয়লা প্রতিক্রিয়াতে তো এমন আভাস পাওয়াই যায়নি। বরং মোদি-শাহের বেঁধে দেওয়া টার্গেটকেই পাখির চোখ করেছেন তিনি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের খেলোয়াড় কীর্তি আজাদ। প্রাক্তন অধ্যাপক ড. সুকৃতি ঘোষালকে এই  কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা।  এবার দেখার নতুন কেন্দ্রের মানুষ দিলীপ ঘোষের উপর আস্থা রাখতে পারে কি না।  তৃণমূল প্রার্থী ঘোষণা করে দিয়েছে ব্রিগেডের দিনই। কিন্তু বিজেপির সেকেন্ড লিস্ট বেরোতে এত দেরি ! সূত্রের খবর এতে কিছুটা ঝিমিয়ে পড়েছিল স্থানীয় বিজেপি। এবার দিলীপকে প্রার্থী হিসেবে পেয়ে নতুন করে উজ্জীবীত হয়েছে গেরুয়া শিবিরের কর্মীরা। 

২০০৯ সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র। প্রথম ভোটে জয়ী হয় সিপিএম, ২০১৪ সালে তৃণমূল। ২০১৯ সালে আড়াই হাজারেরও কম ভোটে জয়ী হন বিজেপির সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। কিন্তু, শেষ বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল তৃণমূল। তাই ফলাফলের নিরিখে দলের এখনও অবধি সেরা রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে কঠিন কেন্দ্রেই পাঠাল বিজেপি! বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার দিলীপ ঘোষের সঙ্গে লড়াই একদা বিজেপি সাংসদ, বর্তমানে তৃণমূল প্রার্থী, প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। এই আসনে সিপিএম প্রার্থী সুকৃতী ঘোষাল।  

আরও পড়ুন : 

ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget