এক্সপ্লোর

CBI মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকুক, সত্যি সামনে আসবে, এবার সরব দিলীপ

RG Kar Case : 'শপথ নিই, সংকল্প নিই, পশ্চিমবঙ্গে একটি মহিলার গায়েও হাত পড়বে না, কোনও অসম্মান হবে না।' রাখীতে শপথ দিলীপের।

রানা দাস, কাটোয়া : আর জি কর কাণ্ডে বিস্ফোরক মৃত চিকিৎসকের পরিবার এবার চান, 'কলকাতার সিপি-কেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক'। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ চাইলেন, সিবিআই ডেকে পাঠাক মমতা বন্দ্যোপাধ্যায়কেই।   তাহলেই সব সত্যি সামনে এসে যাবে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির মতে, সেই দিনটা আসছে' ! 

সোমবার সকালে কাটোয়া স্টেশনরোডে চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন  দিলীপ ঘোষ । সেখানেই আরজি কর কাণ্ড নিয়ে কড়া ভাষায়  মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। বলেন, 'সিবিআই সম্ভবত দোষীদের  ডাকতে শুরু করেছে। প্রিন্সিপ্যালকে ডেকেছে, সিপি ভুল স্টেটমেন্ট দিয়েছে তাকেও ডাকা উচিত।'

দিলীপ ঘোষ  আরও বলেন, ' আজ যদি পাবলিক ক্ষেপে গিয়ে পুলিশকে পেটানো শুরু করে, কারণ সিপি যেভাবে স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে... তিনি আইন সম্মত কথা বলছেন না...এই যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন ...মানুষের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। কাল যদি  মানুষ পুলিশকে বয়কট করে, আক্রমণ করে আপনারা কোথায় যাবেন?', হুঁশিয়ারি দিলীপের। 

এরপর তিনি বলেন, 'পুলিশের কাছে আবেদন করব, আপনাদের কীসের বাধ্য বাধ্যকতা।  চাকরি করে খেতে হবে। পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, টাকা দিয়ে পাননি। ভয় কীসের? আপনারা কেন পাপের ভাগীদার হবেন? আপনারা জনগণের বিরুদ্ধে যাচ্ছেন... বাংলাদেশে দেখুন পুলিশকে তাড়া করে কীভাবে মেরেছে।  মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার ব্যাপার আছে, আপনাদের কী আছে?' 

আজ সোমবার রাখীবন্ধন উৎসব। একে অপরকে রক্ষা করার অঙ্গীকার নেওয়ার দিন। সৌভ্রাতৃত্বের দিন। এবার এই দিনে দিলীপ ঘোষ বললেন, ' রাজ্যের মহিলাদের মানসম্মান জীবন অসুরক্ষিত। আমি আজ সকালে মহিলাদের হাতে রাখী বাঁধলাম। এতদিন আমরা জানি, বোনেরা ভাইদের হাতে রাখী বাঁধে। আজ আমরা সংকল্প নিই তাঁদের সুরক্ষা দেব... শপথ নিই, সংকল্প নিই, পশ্চিমবঙ্গে একটি মহিলার গায়েও হাত পড়বে না, কোনও অসম্মান হবে না।'

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার 

আগেও R G কর মেডিক্যালে  'ঘুঘুর বাসা' নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ । তিনি অভিযোগ আনেন ' সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়। শান্তনু সেন সব সত্যি বলে দিয়েছেন বলে তাঁকে পদ থেকে সরানো হয়েছে। কেউ প্রতিবাদ করলেই, তাঁকে সরিয়ে দেওয়া হয়। '

 

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget