এক্সপ্লোর

Raiganj By Election:রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই ইস্তফা জেলা সভাপতির

District BJP President Tender Resignation:রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর পরই ইস্তফা দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর পরই ইস্তফা দিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এই ইস্তফা নিয়ে।

কী জানা গেল?
সোশ্যাল মিডিয়াতেও নিজের ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে ইতিমধ্যে সেই ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন বলেও জানান বাসুদেব। তাঁর দাবি, নিতান্তই পারিবারিক এবং ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও রাজনৈতিক মহলে নানা জল্পনা শোনা যাচ্ছে। প্রসঙ্গত, রায়গঞ্জে মানস ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। উল্টো দিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী।

 
প্রেক্ষাপট...
দেড়মাস ব্যাপী লোকসভা নির্বাচনের পর ফের ভোটের দামামা বেজে উঠেছে রাজ্যে। এখানে ৪ বিধানসভা আসনে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, মানিকতলা এবং বাগদা-এই চার কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১০ জুলাই রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ( West Bengal Assembly By Election ) । উপনির্বাচন হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, বাগদায় বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে। বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুতে খালি হয়েছে মানিকতলা কেন্দ্রটি। উপ নির্বাচনের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে আগামী ১৪ জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন। উপনির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ জুলাই। প্রসঙ্গত, এর মধ্যে কৃ্ষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস ইস্তফা দেওয়ায় তিনটি বিধানসভা আসনে ফের ভোট হচ্ছে। অন্য দিকে, সাধন পাণ্ডের মৃত্যুর ২ বছরেরও বেশি পরে মানিকতলায় উপনির্বাচন। এবারের লোকসভা ভোটে সার্বিক ভাবে গোটা দেশেই ধাক্কা খেয়েছে বিজেপির জয়োরথের হাওয়া। এই রাজ্য়েও সবুজ ঝড়ের সামনে ফিকে লেগেছে বিজেপির পারফরম্যান্স। কেন্দ্রে সরকার গড়লেও একক জোরে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। টিডিপি, জেডি(ইউ)-র মতো শরিক দলগুলির উপর ভরসা করে এগোতে হয়েছে তাদের। বস্তুত, এবার জোট রাজনীতির চাপ ভাল মতো টের পেয়েছেন মোদি-শাহ। এহেন পরিস্থিতিতে, বঙ্গের চার আসনে উপনির্বাচন। এমন রাজ্য যেখানে বিজেপির ফল নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে লোকসভা ভোটের ফলাফলের এবার উপনির্বাচনে ভাল ফল করতে মরিয়া থাকবে বিজেপি। তার আগে উত্তর দিনাজপুরের মতো জেলার সভাপতির ইস্তফার ঘোষণা রাজ্য বিজেপির অস্বস্তি বাড়াবে না তো?

 

আরও পড়ুন:নেই ঠাকুর-পরিবারের কেউ ! উপ নির্বাচনে ৪ কেন্দ্রেই প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির, কোন হেভিওয়েট মুখ?

  

 

 

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget