এক্সপ্লোর

West Bengal Assembly By Election : নেই ঠাকুর-পরিবারের কেউ ! উপ নির্বাচনে ৪ কেন্দ্রেই প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির, কোন হেভিওয়েট মুখ?

BJP Announces Candidate List For four seats: গত ১৪ জুন, ৪ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। BJP প্রার্থী কারা হবেন, তা নিয়ে জল্পনা চলছিলই। শেষমেষ প্রকাশ্যে তালিকা ।

কলকাতা : চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ( West Bengal Assembly By Election )  প্রার্থী ঘোষণা করল বিজেপি ( BJP )। মানিকতলায় প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে। রায়গঞ্জে বিজেপির প্রার্থী মানস ঘোষ। রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপির টিকিটে লড়ছেন মনোজ বিশ্বাস এবং বাগদায় বিনয় বিশ্বাসকে প্রার্থী করেছে বিজেপি।  

লোকসভা ভোটে রানাঘাট ও বনগাঁ, মতুয়া অধ্যুষিত দুটি আসনেই এবারও বিজেপি জিতেছে। অন্যদিকে বাগদা উপনির্বাচনে মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। বাগদার আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছিল, সেখানে এবার বিজেপির প্রার্থী হতে পারেন ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য সোমা ঠাকুর। তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। জল্পনা ছিল, এবারও কি তাহলে বাগদা উপনির্বাচনে মতুয়াবাড়ির লড়াই দেখা যাবে? কিন্তু এই ধরনের সম্ভাবনার কথা শোনা যেতেই হুঁশিয়ারি দেয় স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। বলা হয়, বাগদাতে বাইরের প্রার্থী চাই না, স্থানীয় প্রার্থী চাই। কিন্তু শেষমেষ তা হয়নি। 

এছাড়া জলন্ধর পশ্চিমেও হবে উপ নির্বাচন ( Jalandhar West)। সেখানে বিজেপির প্রার্থী শীতল অঙ্গুরাল  ( Sheetal Angural )

তৃণমূলের প্রার্থী কারা ? 
গত ১৪ জুন, ৪ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। লোকসভা ভোটে হেরে গিয়েও এবার বিধানসভায় লড়াইয়ে সুযোগ পেয়েছেন ২ তৃণমূল প্রার্থী। অন্যদিকে, বাকি ২ টি কেন্দ্রে তৃণমূল লড়াইয়ে নামিয়েছে নতুন ২ মুখকে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলে প্রার্থী  কৃষ্ণ কল্যাণী।  লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূলের হয়ে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি। তিনি ছিলেন গতবার বিজেপির প্রার্থী। রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন, রানাঘাট লোকসভা আসনে পরাজিত মুকুটমণি অধিকারী। তিনিও ছিলেন বিজেপির বিধায়ক। মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীসুপ্তি পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তিনি। বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।  

৪ কেন্দ্রে জোট-প্রার্থী কারা ?                        

মানিকতলায় বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী হয়েছেন রাজীব মজুমদার। বাগদা বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী হয়েছেন গৌরাদিত্য বিশ্বাস । তিনি ফরওয়ার্ড ব্লক নেতা। অন্যদিকে রানাঘাট দক্ষিণ  বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী হয়েছেন সিপিএমের অরিন্দম বিশ্বাস । একটাই আসন ছাড়া হয়েছে কংগ্রেসকে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।                   

আরও পড়ুন :                   

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফেরাল গাইসাল, বালাসোরের ভয়াবহ স্মৃতি, এখনও দগদগে অতীত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget