এক্সপ্লোর

Primary Recruitment: প্রাথমিকে ৩ হাজার ৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে

Calcutta High Court:হাইকোর্টে ফের ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে (high court) ফের ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (abhijit ganguly) নির্দেশই (verdict) বহাল (uphold) রাখল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ (division bench)। স্পষ্ট জানিয়ে দিল, ২০১৪-র টেটের (TET) ভিত্তিতেই প্রাথমিকের ৩ হাজার ৯২৯টি শূন্যপদে নিয়োগ (recruitment) হবে। ২০১৭ বা অন্য কোনও সালের টেট উত্তীর্ণরা এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অংশ নিতে পারবেন না।

কী বলল ডিভিশন বেঞ্চ?
এদিন হাইকোর্ট জানিয়েছে, ওই ৩ হাজার ৯২৯টি শূন্যপদে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ হবে। যে ২৫২ জন মামলা করেছেন তাঁরা যোগ্য হলে তবেই নিয়োগপত্র পাবেন, সে কথাও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। গত সেপ্টেম্বরে প্রাথমিকের ৩ হাজার ৯২৯টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময়, ২৫২ জন প্রার্থী বিচারপতি গঙ্গাপাধ্যায়ের এজলাসে দাবি করেছিলেন, তাঁরাও এই পদে চাকরি পাওয়ার যোগ্য। ফলে তাঁদের বিষয়টিও পর্ষদকে ভাবনাচিন্তা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের ওই নিয়োগ-নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ। বলে তারা ২০২২ সালে প্রায় সাড়ে এগারো হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এদিন সেই মামলাতেই বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পর্ষদ যদি ওই ৩ হাজার ৯২৯টি শূন্যপদ ধরে ২০২২ সালে সাড়ে ১১ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে থাকে তা হলে প্রথমেই ওই ৩ হাজার ৯২৯টি পদ হিসেব থেকে বাদ দিতে হবে। কারণ ওই পদগুলিতে ২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগ হবে। এ বাদে যে পদগুলি বাকি থাকবে তার নিয়োগে অংশ নিতে পারেন ২০১৭-র টেট উত্তীর্ণরা, জানিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ২০১৭-র টেট প্রার্থীদের আর্জি ছিল, তাঁরাও যেন ৩ হাজার ৯২৯টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। সেই মর্মে ডিভিশন বেঞ্চে আবেদনও করেছিলেন তাঁরা। কিন্তু এদিন তাঁদের সেই আবেদন খারিজ করল ডিভিশন বেঞ্চ। সব মিলিয়ে কার্যত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়েই সিলমোহর দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চ। 

প্রেক্ষাপট...
টেট-প্রার্থীদের আন্দোলনে গত কয়েক মাস ধরে উত্তপ্ত থেকেছে কলকাতা-সহ রাজ্য। হালেই আবার এক্সাইড মোড়ে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত-বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে, ঝরে রক্তও। চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যানের নীচে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বেশ কিছু বিক্ষোভকারী। তাঁদের টেনে হিঁচড়ে বের করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে বহু চাকরিপ্রার্থী ক্যামাক স্ট্রিটের দিকে দৌড়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামনে শুরু হয় অবস্থান। তারপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে দেয়। গ্রেফতার করা হয় ২৮২ জন চাকরিপ্রার্থীকে। ওই দিনই এক বিক্ষোভকারীকে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠে এক মহিলা কনস্টেবলের বিরুদ্ধে। পরে আবার বিক্ষোভকারীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। সব মিলিয়ে তুলকালাম।

আরও পড়ুন:প্রভাবশালী তত্ত্বে ফিরহাদের ‘বাঘ’ উপমার উল্লেখ আদালতে, ফের জামিনের আর্জি খারিজ অনুব্রতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget