এক্সপ্লোর

Jyotsna Mandi : পলাশে-আবিরে রঙিন মুকুটমণিপুর, নৃত্যের তালে পা মেলালেন প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি

Jyotsna Mandi Celebrates Holi : বসন্তের আবির মেখে রীতিমতো নৃত্যের তালে তালে পা মেলালেন জ্যোৎস্না মান্ডি

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া রাজনীতির পরিসরে বসন্ত উৎসবে আবির মেখে নৃত্যে পা মেলালেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। বাঁকুড়ার মুকুটমণিপুরে আজ অনুষ্ঠিত হল পলাশ উৎসব। বিগত বছর গুলির ন্যায় মুকুটমণিপুরের পলাশ উৎসবে এদিন পলাশে-আবিরে রঙিন হয়ে উঠে। রাজনীতির পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেল রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। 

বসন্ত উৎসবে নৃত্যের তালে পা মেলালেন প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি

এদিন বসন্তের আবির মেখে রীতিমতো নৃত্যের তালে তালে পা মেলালেন জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী ছাড়াও এদিনের পলাশ উৎসবে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও চিকিৎসক শুভম মৌর্য্য-সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে খাতড়া মহকুমা প্রশাসনের সহযোগিতা বসন্তের নাচে-গানে মাতেন এলাকার শিল্পীরা। উৎসব ঘিরে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন,পর্যটকদের বাড়তি পাওনা ছিল এদিনের এই পলাশ উৎসব। একে অপরকে রাঙিয়ে তুলেন উপস্থিত সকলেই।মন্ত্রী জোৎস্না মান্ডি বলেন,  'সবাইকার একটা ব্যক্তিগত জীবন আছে।' তাই আজ সব ভুলে  সাধারণ মানুষের সাথে বসন্তের আবিরের রঙিন হয়ে উৎসবে পা মেলালেন, বলে জানিয়েছেন। বাঁকুড়া জেলার বাইরে থেকে আসা পর্যটকেরাও মুকুটমণিপুরের এই বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুব উচ্ছ্বসিত।

অন্য ভূমিকায় রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি

সালটা ২০২৪। বর্ষবিদায়ের মাসে এক অন্য ভূমিকায় দেখা গিয়েছিল রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। রাজনীতির বাইরে যে একটা নিজস্ব জীবন আছে, সেটা সাম্প্রতিককালে রাজনীতিকদের মধ্যে দেখা গিয়েছে। মাঝে মধ্যেই অন্য ভূমিকায় দেখা যাচ্ছে রাজনীতিবিদদের। গতবছর দিল্লির ফ্যাশন শোয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন বিজেপি-র সাংসদ তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। আর গতবছরের শেষে ব়্যাম্পে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকেও। আদিবাসী ফ্যাশোন শোয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন তিনি। 

আরও পড়ুন, আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে আলাদা সভা বিজেপি-তৃণমূলের

'এতদিন রাজনীতির জন্য রাস্তায় হেঁটেছি, এবার...'

গতবছরের শেষে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে ৩৭তম বিষ্ণুপুর মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেসার মূল মঞ্চে আদিবাসী ফ্যাশন শোয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আদিবাসী ভাইবোনদের সঙ্গে নিয়ে ব়্যাম্পে হেঁটেছিলেন তিনি। রাজনীতির মঞ্চ থেকে ব়্যাম্প ওয়াক, কী ভাবে সামলালেন তিনি?জবাবে জ্যোৎস্না বলেছিলেন, 'এতদিন রাজনীতির জন্য রাস্তায় হেঁটেছি। এবার ব়্যাম্পওয়াক। ফারাক আছে। আদিবাসীদের এই ফ্যাশন শো অভিনব। এর আগে মুকুটমণিপুরেও করেছি, এবার বিষ্ণুপুর।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget