এক্সপ্লোর

Bus Accident: ডোরিনা ক্রসিংয়ে মিনিবাস দুর্ঘটনায় গ্রেফতার চালক

গতকাল পার্ক সার্কাস থেকে হাওড়ায় যাওয়ার পথে, ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় বরযাত্রী বোঝাই মিনিবাস। প্রাথমিক তদন্তে জানা যায়, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটে।

কলকাতা: ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) মিনিবাস উল্টে যাওয়ার (Bus Accident) ঘটনায় গ্রেফতার চালক (Driver Arrested)। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠানো হল পুলিশ হেফাজতে। পুলিশ সূত্রে খবর, বাঁকড়া-পার্ক সার্কাস (Park Circus) রুটের ওই মিনিবাসের বিরুদ্ধে দু’শোটির ওপর মামলা রয়েছে। গতকাল পার্ক সার্কাস থেকে হাওড়ায় যাওয়ার পথে, ডোরিনা ক্রসিংয়ে উল্টে যায় বরযাত্রী বোঝাই মিনিবাস। প্রাথমিক তদন্তে জানা যায়, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটে। রাতে হাওড়া স্টেশনের প্রি-পেড ট্যাক্সি বুথের কাছ থেকে অভিযুক্ত মিনিবাস চালক সরফরাজ খানকে গ্রেফতার করে কলকাতা ট্রাফিক পুলিশের ফেটাল স্কোয়াড।

গতকাল দুপুর ২টো নাগাদ ডোরিনা ক্রসিংয়ের সামনে এলআইসি বিল্ডিং-এর বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাস উল্টে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে হন। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় বাসটি, দাবি যাত্রীদের। জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে হাওড়ার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময়ে বেপরোয়া গতির কারণে টায়ার ফেটেই দুর্ঘটনা বলে প্রাথমিক দাবি পুলিশের। 

আরও পড়ুন: Bengal Corona Restriction: সিনেমা হলে ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড়, করোনা বিধিনিষেধে আরও কী কী ছাড়?

প্রত্যক্ষদর্শীরা বলেন, হঠাৎ করে বিভৎস আওয়াজ করে চাকা ফেটে যায় এবং বাসটি উল্টে যায়। স্থানীয়রাই প্রাথমিকভাবে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সম্ভাবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। স্থানীয় হকাররা জানান, দুপুর ২.১০ নাগাদ ঘটনাটি ঘটে। 

ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। পৌঁছেছে দমকল বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকার্য। ১০-১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা জানান, রবিবার হওয়ার কারণে ক্ষতি সামান্য হয়েছে। তবে সপ্তাহের অন্যদিন হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। উল্লেখ্য, দুর্ঘটনার কারণে বেশ খানিক্ষণ ওই রাস্তাটি বন্ধ ছিল।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget