এক্সপ্লোর

Fake Medicines : সর্বনাশ! হাইপ্রেসার বা হজমের জন্য এইসব ওষুধ খান? একের পর এক 'জাল' ওষুধ ধরা পড়ল পরীক্ষায়

এবার এক লপ্তে মোট ১৫১ টি ওষুধ পাস করে উঠতে পারল না গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এর মধ্যে ১০টি ওষুধের নমুনাকে জাল বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। 


সন্দীপ সরকার, কলকাতা : দেশজুড়ে ওষুধের গুণমান যাচাই পরীক্ষায় আবার ফেল করল বিপুল পরিমাণ ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন! এবার এক লপ্তে মোট ১৫১ টি ওষুধ পাস করে উঠতে পারল না গুণমান যাচাইয়ের পরীক্ষায়। এর মধ্যে ১০টি ওষুধের নমুনাকে জাল বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। বারবার জীবনদায়ী ওষুধ নিয়ে এই ছিনিমিনি খেলা চলছে?
মারাত্মক এই প্রবণতায় অজান্তেই ভয়ঙ্কর পরিণতি হবে না তো? উদ্বেগে মানুষ। আশঙ্কাপ্রকাশ চিকিৎসকদেরও।  

কোন কোন ওষুধ পরীক্ষায় ফেল?

জানা গিয়েছে, কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৬টি ওষুধের নমুনা। রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করেছে আরও ৫টি ওষুধের নমুনা। গত মাসে বাজার থেকে এই ওষুধগুলি ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় । তারপরই এই উদ্বেগজনক ফল। এর মধ্যে রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল  করেছে দমদমের একটি ওষুধ সংস্থার তৈরি হজমের ওষুধ ।  Rabeprazole and Domperidone নামের হজমের ট্যাবলেটের তিনটি নমুনাই ফেল করেছে। উদ্বেগের বিষয় হল এই ওষুধ অনেকেই খেয়ে থাকেন। 

বহুল ব্যবহৃত এই সব ওষুধও জাল !

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্টে উল্লেখ, কোনও ক্ষেত্রে দেখা গেছে, ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কোনও ইঞ্জেকশন তৈরিতে পরিশোধিত জলটুকুও ব্যবহার করা হয়নি।  রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, আমেরিকার সংস্থার তৈরি ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ভেনেটোক্ল্যাক্স ট্যাবলেটের নমুনায়ও জাল পাওয়া গিয়েছে।  ব্রেস্ট ক্যান্সারের ইঞ্জেকশন 'ন্যানড্রোলন ডিকানোয়াতে'-র নমুনাতেও জাল! এছাড়া ব্যথা কমানো, রক্ত চলাচল স্বাভাবিক করতে ব্যবহৃত হেপারিন অয়েনমেন্টের নমুনাতেও জাল বেরিয়েছে। অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভুলেনেট ওষুধের নমুনাও জাল হয়েছে। এছাড়া হজমের ট্যাবলেট প্যানট্রোপ্রাজল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ টেলমিসারটনের নমুনাও জাল বেরিয়েছে।  চোখের ড্রপের শিশিতে ভুল লেভেল লাগানো হয়েছে, এমন ঘটনাও সামনে এসেছে।

অন্যদিকে,  ওষুধ সংস্থার প্রতিনিধির দাবি, তারা মূলত সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করে থাকেন। যেমন- যেমন টেন্ডার পাওয়া যায় সেই অনুযায়ী ওষুধ উৎপাদন হয়। এখন কোন টেন্ডার নেই তাই উৎপাদন বন্ধ আছে। যে ওষুধের নমুনা পরীক্ষার জন্য মার্কেট থেকে তোলা হয়েছিল, সেগুলি সঠিকভাবে রাখা হয়েছিল কিনা? সঠিকভাবে পরীক্ষা হয়েছিল কিনা? এই নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্থার প্রতিনিধি।                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget