এক্সপ্লোর

Duare Sarkar : আরও কয়েকদিন সময় আছে হাতে, বাড়ল ‘দুয়ারে সরকার’ শিবিরের মেয়াদ

৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের শিবির হবে, বিজ্ঞপ্তি জারি

কলকাতা :‘দুয়ারে সরকার’ শিবিরের মেয়াদ বৃদ্ধি রাজ্য সরকারের। ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের শিবির হবে, বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। আজই ‘দুয়ারে সরকার’ শিবির শেষ হওয়ার কথা ছিল । 

বাড়ছে পরিষেবা:
এবার যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। তার অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হয়েছে। 

কী কী পরিষেবা:  
পাট্টার জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলছে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাচ্ছে। পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প (Camp) হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ( Panchayet Poll )  আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারছেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাচ্ছেন। এই সুবিধা পাবেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই। 

দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে সরকারি নানা সুযোগ সুবিধা পাওয়া নিয়ে সমস্যা হয়। নানা সময় নানা সরকারি অফিসে দৌড়তে হয়। নানা সময় হেনস্থার অভিযোগ ওঠে। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই প্রকল্প আনা হয়েছিল বলে জানিয়েছিল রাজ্য সরকার (State Government)। এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প এনেছিল রাজ্য।

নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় এই ক্যাম্প তৈরি হয়। কখন ক্যাম্প হবে, কতক্ষণ খোলা থাকবে, কতদিন চলবে সবাই আগেভাগে জানিয়ে দেওয়া হয়। সেইখানে গিয়েই সাধারণ মানুষ সহজেই বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন। স্বাস্থ্য়সাথী কার্ড থেকে রেশন কার্ড (Ration Card)। কোনও ভাতা সংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনও সমস্যার সমাধানে সাধারণ মানুষের ভরসা এই প্রকল্প। এই প্রকল্প সুষ্ঠুভাবে করা নিয়ে বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

সব ঠিক থাকলে, আগামী বছরেই পঞ্চায়েত ভোট। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জনসংযোগেও জোর দেওয়ার সুযোগ রয়েছে শাসক দলের, মনে করছে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

West Bengal News Live : পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের

ভিডিও

Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget