এক্সপ্লোর

Duare Sarkar: কাল থেকে ফের দুয়ারে সরকার, কী কী পরিষেবা পাবেন ? কীভাবে পাবেন

Mamata Banerjee: আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন কাল থেকেই আবার দুয়ারে সরকার শুরু হবে রাজ্যে।

কলকাতা: আগামিকাল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)। রাজ্য সরকারের এই প্রকল্পে যুক্ত হল আরও নতুন পরিষেবা। আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন কাল থেকেই আবার দুয়ারে সরকার শুরু হবে রাজ্যে। এবারের লক্ষ্য বাংলায় শিল্পায়ন বৃদ্ধি। এর আগেও রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা (Mamata Banerjee বৈঠকে দুয়ারে সরকার (Duare Sarkar) নিয়ে আরও ঘোষণা করেন তিনি। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। সংস্কৃতি-সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। যত জিতব তত নম্র হতে হবে। আরও বেশি মানুষের কাজ করতে হবে। কাল থেকে আবার দুয়ারে সরকার চালু হচ্ছে। করোনা কমে গেলেও সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে শিল্পই আমার প্রধান লক্ষ্য।'

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'দুয়ারে সরকার প্রথম পর্যায়ে যা করেছি, দ্বিতীয় পর্যায়ে আমাদের প্রায় ১ লক্ষ ৪ হাজার ৪০২টি ক্যাম্পে মোট ৩ কোটি ৬৯ লক্ষ মানুষ এসেছেন। এর মধ্যে ৩ কোটি ১৫ লক্ষ ৮১ হাজার দরখাস্ত জমা পড়েছে। যার মধ্যে ২ কোটি  ৭৮ লক্ষ ৬৫ হাজার পরিষেবা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় ৬০-৬৫ হাজারের গ্যাপ রয়েছে। যা এবারের দুয়ারে সরকারে তা পূরণ করতে হবে। এছাড়াও এবারের দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৬টি নতুন।"  

  • কৃষি দফতরের কৃষাণ ক্রেডিট কার্ড
  • ফিশারিজ দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড
  • এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড
  • তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড
  • পঞ্চায়েত দফতরের এসইচজি ক্রেডিট লিঙ্কেজ

এই নতুন পরিষেবাগুলি পাওয়া যাবে। আগামিকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে দুয়ারে সরকার। এবারের দুয়ারে ক্যাম্পে মোট ২৪টি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধান শুরু হয়েছে। 

এদিকে, রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার (Duare Sarkar)। শুরু হয়েছে  ‘পাড়ায় সমাধান’-ও (Paray Samadhan)। গত বছরের বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করে সরকার। ২০২০-তে  বাঁকুড়াতে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে চালু হবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প। এই প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা। সঙ্গে কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন তাঁরা। 

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget