এক্সপ্লোর

Tarkeshwar News: তৈরি হচ্ছে ফুট ওভারব্রিজ, রবিবার সকাল পর্যন্ত বাতিল তারকেশ্বর শাখার একাধিক ট্রেন; জেনে নিন কোনগুলি

Local Train Cancelled In Tarkeshwar: তারকেশ্বর রেল স্টেশনে ফুটওভার ব্রিজ তৈরির কারণে রবিবার সকাল পর্যন্ত বাতিল থাকছে ওই শাখার একাধিক ট্রেন।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: তারকেশ্বর স্টেশনে (Tarkeshwar) ফুট ওভারব্রিজের (Foot over Bridge) কাজের জন্য আজ ১৪ সেপ্টেম্বর শনিবার রাত থেকে আগামীকাল ১৫ সেপ্টেম্বর রবিবার সকাল পর্যন্ত বিশেষ ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে হাওড়া-তারকেশ্বর ও তারকেশ্বর-আরামবাগ শাখায় একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: RG Kar Protest : 'সমঝোতা নয়, ৫ দফা দাবি নিয়ে অতি দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই', বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

পূর্ব রেলওয়ের তরফে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শনিবার রাতে হাওড়া-তারকেশ্বর ও তারকেশ্বর-আরামবাগ  শাখায় আপ লাইনে ২টি ও ডাউন লাইনে ১টি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার সকালে আপ লাইনে ২টি ও ডাউন লাইনে ৩টি ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে।।

রেলের তরফে তারকেশ্বর স্টেশনে আজ সকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করা হচ্ছে জনসাধারণের জন্য। মাইকের পাশাপাশি বিজ্ঞপ্তিও মারা হয়েছে স্টেশন চত্বরে। অমৃত ভারত প্রকল্পের আওতায় ইতিমধ্যেই তারকেশ্বর স্টেশনে কাজ শুরু হয়েছে। নবরূপে সেজে উঠছে তারকেশ্বর স্টেশন। চলছে ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ। সেই ফুট ওভারব্রিজের কাজের জন্যেই শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যার কারণে আপ ও ডাউন মিলিয়ে  মোট ৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: RG Kar Case: 'উনি হয়ত ভাবছেন...' মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সুর চড়ালেন জুনিয়র ডাক্তাররা

যে লোকাল ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলি হল, ১৪  সেপ্টেম্বর শনিবার আপ হাওড়া-তারকেশ্বর লোকাল ৩৭৩৫১ (২৩:০৫), আপ তারকেশ্বর-আরামবাগ লোকাল ৩৭৩৯১ (২২:২৫) ও ডাউন আরামবাগ-তারকেশ্বর লোকাল ৩৭৩৯৪ (২৩:১৫)। রবিবার আপ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল ৩৭৪১১ (৫:১৫), আপ তারকেশ্বর-আরামবাগ ৩৭৩৮৫ (৪:০০)এবং ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল ৩৭৩১২ (৩:৫০), ডাউন তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল ৩৭৪১২ (৪:০৫) ও ডাউন আরামবাগ-তারকেশ্বর ৩৭৩৮৬ (৪.৫০) লোকাল বাতিল করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dev: 'আন্দোলনকে সাধুবাদ, মনে করি মুখোমুখি আলোচনাই একমাত্র সমাধান', জুনিয়র চিকিৎসক-মুখ্যমন্ত্রী বৈঠক প্রসঙ্গে দেব

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget