এক্সপ্লোর

RG Kar Protest : 'সমঝোতা নয়, ৫ দফা দাবি নিয়ে অতি দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই', বললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা

RG Kar Protest Live : আগামী ১৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এখন তার আগে কি রাজ্যের সঙ্গে আন্দোলনকারীদের কোনও আলোচনা হবে ? বের হবে কি সমাধানের পথ? 

কলকাতা : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে গিয়ে আশ্বাস দেওয়ার পরও চলছে স্লোগান, বিচারের দাবিতে চড়ছে গলা।  জুনিয়র চিকিৎসকদের আন্দোলন-কর্মবিরতি শনিবার ৩৫ দিনে পড়েছে।অন্যদিকে, স্বাস্থ্য ভবনের সামনে তাঁদের অবস্থান পড়েছে পঞ্চম দিনে। এদিন মুখ্যমন্ত্রী এসে বললেন, 'এটা আমার শেষ চেষ্টা, মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসেবে এসেছি।'

আন্দোলনকারীদের সঙ্গে ধর্নামঞ্চে দেখা করে  এদিন মুখ্যমন্ত্রী বললেন,  'আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের দিদি হিসেবে এসেছি। ১৭ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমি চাই না আপনাদের ক্ষতি হোক। কাজে ফিরুন, আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিন। এটাই আমার শেষ চেষ্টা, ভরসা করলে বিচার পাবেন'। 

মুখ্যমন্ত্রী ধর্নাস্থল ছাড়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এবার কী করবেন আন্দোলনকারীরা?  আন্দোলনের  অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো জানালেন, তাঁদের প্রতিবাদ - আন্দোলন যে স্পিরিটে চলছিল, সেই ভাবেই চলবে। তবে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের ৫ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি। সেই সঙ্গে আন্দোলনকারীদের তরফে অনিকেত জানালেন, তবে এই ৫ দফা দাবির সঙ্গে কোনও সমঝোতা নয়। মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো কাজ করেছেন বলে মন্তব্য করেন অনিকেত। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানান জুনিয়র ডাক্তাররা। সেই সঙ্গে তাঁরা জানিয়ে দেন, তাঁরা আলোচনায় বসতে চান, মুখ্যমন্ত্রী যখন ডাকবেন, তখনই।  

আন্দোলনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা জানান, 'আমাদের ৫ দফা দাবি নিয়ে কোনও সমঝোতা নয়, আমরাও দ্রুত আলোচনায় বসতে চাই, কাজে ফিরতে চাই। মুখ্যমন্ত্রীর এই আসাকে সদর্থক বলে মনে করছি। উনি স্বাস্থ্যমন্ত্রী এখনই স্বাস্থ্য ভবনে বসে আলোচনা হোক।' মুখ্যমন্ত্রী ধর্না স্থল ঘুরে যাওয়ার পরও আন্দোলনকারীদের কেউ কেউ জানান, তাঁরা 'লাইভ স্ট্রিমিং' এর দাবিতে অনড়।   

বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ায় সরকারকেই দায়ী করেছেন সিনিয়র চিকিৎসকদের একাংশও।  তাহলে এই দাবিতে থেকে গেলে কি রাজ্যের সঙ্গে আন্দোলনকারীদের সমঝোতা সূত্র বের হবে ? সেদিকেই তাকিয়ে এখন সকলে। 

৯ সেপ্টেম্বরের শুনানিতে, রাজ্য সরকারকে তাঁদের সুরক্ষা-নিরাপত্তা সহ সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পর, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু আন্দোলনে এখনও অনড় জুনিয়র চিকিৎসকরা। আগামী ১৭ সেপ্টেম্বর ফের সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এখন তার আগে কি রাজ্যের সঙ্গে আন্দোলনকারীদের কোনও আলোচনা হবে ? বের হবে কি সমাধানের পথ? 

আরও পড়ুন : 

গঙ্গার জল বাড়বে ১৬ ফুট পর্যন্ত, কলকাতায় বন্ধ লকগেট, বড় আশঙ্কার কথা শোনাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget