এক্সপ্লোর

Murder News: পারিবারিক বিবাদের জের, কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে

সামান্য গামছা মেলাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ! আর তুচ্ছ এই কারণেই, কাকাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে!

জয়ন্ত পাল, কলকাতা: পারিবারিক বিবাদের জেরে বিমানবন্দর (Airport) থানা এলাকার কালী পার্কে (Kali Park) কাকাকে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে নিহতের ভাইপো, বাবা, ভাই সহ ৪ জনকে। কাকার ছোট দুই ছেলে মেয়ের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। 

সামান্য গামছা মেলাকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ! আর তুচ্ছ এই কারণেই, কাকাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে! মঙ্গলবার রাতে বিমানবন্দর (Dum Dum Airport) থানা এলাকার কালী পার্কের এই ঘটনা সামনে আসতেই, অভিযুক্তের বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দারা। 

ঘটনার সূত্রপাত সোমবার (Monday)। কালী পার্কে (Kali Park) এই বাড়িতেই পাশাপাশি ঘরে থাকতেন নিহত গোপাল মণ্ডল ও তাঁর ভাইয়ের পরিবার। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারে অশান্তি লেগেই থাকত। সোমবার গামছা মেলাকে কেন্দ্র করে সেই অশান্তি চরমে ওঠে।  

অভিযোগ, বিবাদের জেরে নিহত গোপাল মণ্ডলের স্ত্রী, অর্থাত্‍ নিজের কাকিমাকে প্রথমে মারধর করেন অভিযুক্ত ঋত্বিক মণ্ডল। পরে বাড়ি এসে এই ঘটনা জানতে পারেন গোপাল। স্ত্রীকে মারধরের প্রতিবাদ করায় ছেলেমেয়ের সামনেই তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ!

গুরুতর আহত অবস্থায় গোপাল মণ্ডলকে চার্নক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রী শ্যামলী মণ্ডল বলছেন, আমার স্বামীকে যখন মারধর করে, তখন আমি বাড়িতে ছিলাম না। 

এই ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকাবাসী। মৃতের আত্মীয়  প্রিয়ঙ্কা সাহার কথায়, এইভাবে পিটিয়ে মারল, কঠোর শাস্তি হওয়া উচিত।

এই ঘটনায় ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত, নিহতের ভাইপো ঋত্বিক মণ্ডল, বাবা ধীরেন মণ্ডল-সহ মোট চারজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ঘটনার সময় নিহতের ১৩ বছরের মেয়ে ও ১০ বছরের ছেলে উপস্থিত থাকায়, তাদের বয়ানও রেকর্ড করা হয়েছে। 

সেরা শিরোনাম

সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget