এক্সপ্লোর

Belur Math : মহালয়ায় তর্পণে 'না', করোনা আবহে এবারও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ বেলুড় মঠ

চতুর্থ থেকে একাদশী পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। ১০ নভেম্বর ছটপুজোয় স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে।

কলকাতা : করোনা (Coronavirus) আবহে, গতবারের মতো এবছরও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ (Belur Math)। মঠ সূত্রে জানা গেছে, এবার মহালয়ায় তর্পণ করা যাবে না। চতুর্থ থেকে একাদশী পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ। ১০ নভেম্বর ছটপুজোয় স্নান করা যাবে না বেলুড় মঠের ঘাটে। মঠে প্রবেশের অনুমতি না মিললেও, গত বছরের মতো এবারও মঠের ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে পুজো পাঠ।

তবে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক যেহেতু রয়েই যাচ্ছে, তাই এবারের পুজোটাও করোনা কড়াকড়ির মধ্যেই কাটাতে হবে বলেই মনে করছেন সকলে। করোনাকালের শুরু থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বেলুড় মঠে। দুর্গাপুজোর ক্ষেত্রেও এর অন্যথা হবে না। পুজোর নির্ঘণ্টপ্রকাশ করে মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবারও গতবছরের মতো ওয়েবসাইটে পুজো দেখা যাবে। 

আগামী ২৫, ২৬ ও ২৭ আশ্বিন, ১৪২৮  অর্থাত্ ১২, ১৩ ও ১৪ অক্টোবর,  মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। নিচে নির্ঘণ্ট দেওয়া হল। 

 

শ্রীশ্রীশারদীয়া মহাপূজা, ১৪২৮
সময় নির্ঘন্ট

  • ২৫ আশ্বিন (১২ অক্টোবর) | 
    সপ্তমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • ২৬ আশ্বিন (১৩ অক্টোবর) | মহাষ্টমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • কুমারী পূজা | পূজারম্ভ সকাল ৯.০০মিঃ
  • সন্ধি পূজা | রাত্রি ৭.৪৪ – ৮.৩২ মিঃ I ২৭ আশ্বিন (১৪ অক্টোবর) |
  • মহানবমী | পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
  • হোম | দেবীর ভোগারতির পর
  • সন্ধ্যারতি : প্রত্যহ শ্রীশ্রীঠাকুরের আরতির পর

ভক্তরা চাইলে প্রণামী পাঠাতে পারেন। অনলাইন-এ প্রণামী পাঠাবার লিঙ্ক : https://donations.belurmath.org

 



গত বছরই করোনার জেরে ১৯ বছর পর রীতি বদল হয় বেলুড় মঠের! ২০০০ সালের পর সেই প্রথম বেলুড়মঠের মূল মন্দিরে দুর্গাপুজো হয়! মঠে প্রবেশাধিকার ছিল না সাধারণ দর্শনার্থীদের! পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। ছোট করে দুর্গাপুজো হয়। মূল মন্দিরে হবে দুর্গাপুজো। প্রসাদ বিতরণও করা হয়নি। মূল গেটের পাশে একটি অস্থায়ী কাউন্টারে পুজোর সামগ্রী জমা দেওয়ার ব্যবস্থা ছিল। 

সেরা শিরোনাম

Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Adhir Chowdhury : কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন, 'আমি বিশ্বাস করি...'
Alipurduar: প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
প্রেমে প্রত্যাখান, রাগে প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দিল যুবক, ঝলসে গেলেন প্রেমিকার বাবা
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর

ভিডিও

Samik Bhattacharya: Kolkata থেকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু শহরে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্যোগ
Sukanta Majumdar:
Koustav Bagchi:
Kunal Ghosh: “ওরা হাড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget