এক্সপ্লোর

Durga Puja 2021 Exclusive : মেয়ের খেলার সই 'পদ্মাবতী' স্বপ্ন দিলেন রামব্রহ্মকে, সেই শুরু শিবপুরের রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোর

পদ্মাবতী জানালেন, তিনিই দুর্গা, তিনিই চণ্ডী। দেবীর কথা মতো সেই বছর থেকেই শুরু হল পুজো। বেলুড় মঠে যে রীতিতে পুজো হয়, সেই রীতিই অনুসরণ করা হয় এখানেও।

হাওড়া : সে অনেক কাল আগের কথা। ষোড়শ শতকের মাঝামাঝি। শিবপুরে তখন রায়চৌধুরী পরিবারের প্রতিপত্তিই আলাদা। পরিবারের শীর্ষে রাজা রামব্রহ্ম রায়চৌধুরী। আদতে মুখোপাধ্যায় এই পরিবার রায়চৌধুরী পদবি পেয়েছিলেন বাংলার নবাব মুর্শিদকুলি খাঁয়ের থেকে। তারপর থেকে এই পরিবার শতকের পর শতক এই পদবিই ব্যবহার করে আসছে। এই পরিবারের দুর্গাপুজোর সূচনা ১৬৮৫ সালে (মতান্তরে ১৬৮১ সালে)।  কিন্তু পুজোর শুরুর গল্পটা সবথেকে রোমাঞ্চকর। 
এই পরিবারের প্রবীণ সদস্য অরুণ রায়চৌধুরী এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর পারিবারিক পুজোর ইতিহাস ও পরম্পরার কথা। রাজা রামব্রহ্ম রায়চৌধুরীর ফুটফুটে কন্যা ছিল। সে রোজ দুপুরেই বাড়ির নিকটস্থ পুকুরপাড়ে খেলতে যেত। একদিন মেয়েকে বাবা জিগ্যেস করেন, ''মা তুমি কার সঙ্গে খেলতে যাও, তোমার সই কে?'' মেয়ে উত্তর দেয়, তাঁর বন্ধুর নাম পদ্মাবতী। অথচ রাজা তাঁর চেনা-পরিচিত-ঘনিষ্ঠ সকলকে জিগ্যেস করে জানতে পারেন, তাঁদের কারও মেয়ের নামই পদ্মাবতী নয়! তাহলে কে এই পদ্মা ? রাজা মেয়েকে দিয়ে বলে পাঠালেন একদিন বন্ধুকে বাড়িতে আসতে। পদ্মাবতী জবাব দিলেন, তিনি কারও ডাকে কারও বাড়ি যান না। যেখানে ইচ্ছে করে, সেখানেই যান। এত ছোট মেয়ের কথা শুনে রাজা তো অবাক, কিছুটা ক্রুদ্ধও। একদিন তিনি গেলেন মেয়ের সঙ্গে। দেখলেন তাঁর সইয়ের পায়ের ছাপ পুকুর পাড় অবধি গিয়ে জলে মিলিয়ে গেছে। রাজা মেয়েকে বলে দিলেন পদ্মাবতীর সঙ্গে আর না মিশতে। সেদিন রাতেই স্বপ্ন পেলেন রাজা রামব্রহ্ম রায়চৌধুরী। পদ্মাবতী বললেন, তাঁকে পুজো করতে। কিন্তু রাজা বললেন, আমার পরিবারের নিত্যদেবী তো ব্যাতাইচণ্ডী। আমরা ওঁকে ছাড়া পুজো করব কী ভাবে। পদ্মাবতী জানালেন, তিনিই দুর্গা, তিনিই চণ্ডী। 

Durga Puja 2021 Exclusive : মেয়ের খেলার সই 'পদ্মাবতী' স্বপ্ন দিলেন রামব্রহ্মকে, সেই শুরু শিবপুরের রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোর
দেবীর কথা মতো সেই বছর থেকেই শুরু হল পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয়, সেই রীতিই অনুসরণ করা হয় এখানেও।
‘সাঁজের আটচালা’। হাওড়ার শিবপুরের রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো হয় এই দালানেই। এই পুজো প্রায় ৩৪০ বছর ছুঁতে চলল। পারিবারিক ঐতিহ্য মেনে একই ধারায় হয়ে আসছে হাওড়ার অন্যতম অভিজাত পরিবারের পুজো। সময়ের সঙ্গে সঙ্গে কিছু রদবদল এলেও মূল ধারাটা একই রয়ে গেছে। দুর্গাপুজোর আগের নবমী তিথিতে এই পরিবারে বোধন বসে। কাঠামোর উপর দুইবার মাটি পড়ে যায়। পুরোহিতরা এসে মাকে আবাহন করেন এইদিনই। আগে এই দিন ব্রাহ্মণরা জড়ো হয়ে বিধান দিতেন। জড়ো হতেন ৫০-৬০ জন। 
সেদিন থেকেই পুজোর দালান সংলগ্ন বেলঘরে মা চণ্ডীর পুজো শুরু হয়। তাই প্রতিমার সামনে কোনও ঘট থাকে না। থাকে বেল ঘরেই। ওখানে মূল পুজো করেই বাইরে পুজো করা হয়। একই সঙ্গে পুজো যায় বেত্রচণ্ডিকা বা ব্যাতাইচণ্ডী মায়ের কাছে। সেই সঙ্গে উত্সর্গ করা হয় মা কালীকেও। আগে সপ্তমীতে ৭টি, অষ্টমীতে ৮টি, নবমীতে ৯টি বলিদানের রীতি ছিল। এখন সেই সংখ্যা কমে সপ্তমীতে ১ টি, অষ্টমীতে ১টি, সন্ধিপুজোয় ১টি ও নবমীতে ১ টি বলি হয়। নবমীতে আরও একটি বলি হয় ব্যাতাইচণ্ডী দেবীর কাছে। আগে সেখানে বলির পর দুর্গামণ্ডপে বলি হয়। তারপর বলিকাঠ উঠে যায়। 
সাদা ভোগ, খিচুড়ি ভোগ, লুচি ভোগ, নানা ধরনের ভোগ উত্সর্গ করা হয় দেবীকে। বিজয়া দশমীতে পান্তা ভোগ খেয়ে শিবগৃহে যাত্রা করেন। আগে কাঁধে করে বিজয়ার প্রথা থাকলেও, এখন তা হয় ট্রলি করেই।  গঙ্গার ঘাটে মাকে সাত-পাক ঘোরানোর কোনও রীতি নেই। বিজয়া করতে যাওয়ার আগেই গা থেকে সোনা-রুপোর গয়না খুলে নেওয়া হয়। বিসর্জনের আগে খুলে নেওয়া হয় মুকুটটি। সেই মুকুট পরিয়ে দেওয়া হয় গৃহদেবী ব্যাতাইচণ্ডীকে। 
এভাবেই বছরের পর বছর ধরে মা দুর্গা পূজিত হয়ে আসছেন শিবপুরের রায়চৌধুরী পরিবারের মা দুর্গা ও বেত্রচণ্ডিকা। 


 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Weather Updates: নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?
নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget