এক্সপ্লোর

Durga Puja 2022 : মহাষষ্ঠীতে এবিপি আনন্দ কোন কোন পুজোকে সম্মানিত করল ? মিস করবেন না!

Durga Puja : থিমের ভাবনায় জোর টক্কর। সেরা পুজোগুলির হাতে উঠল এবিপি আনন্দর শারদ সম্মান। 

সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  ষষ্ঠীর সকালেই পুজো দেখার ভিড় ঘুরতে শুরু করেছে শহরের উত্তর থেকে দক্ষিণ। মণ্ডপে মণ্ডপে প্রাণের ছোঁয়া। তারই মধ্যে থিমের ভাবনায় জোর টক্কর। সেরা পুজোগুলির হাতে উঠল এবিপি আনন্দর শারদ সম্মান। 


টালা বারোয়ারি
১০০ বছর পেরিয়ে গেছে টালা বারোয়ারির দুর্গাপুজো। এবার টালা বারোয়ারির পুজো ১০২ বছরে পড়ল। তাদের পুজোর থিম বুনন। বাঁশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপসজ্জা। মণ্ডপশিল্পী সঞ্জীব সাহা, প্রতিমা শিল্পী পিয়ালি সাধুখাঁ। উপকরণের প্রয়োগে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান উঠল টালা বারোয়ারির হাতে। 


খিদিরপুর পল্লি শারদীয়া 
খিদিরপুর পল্লি শারদীয়ার পুজো এবার ৮১ বছরে পড়ল। এই পুজোর থিম হল অন্তরীক্ষ। মহাকাশ ও ব্ল্যাকহোল নিয়ে কাল্পনিক উপস্থাপনা এই মণ্ডপে। শিল্পী বিশ্বনাথ দে-র হাতে গড়ে উঠেছে এই অন্তরীক্ষ- ভাবনা। অভিনব ভাবনায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল খিদিরপুর পল্লি শারদীয়া।  


কুমোরটুলি সর্বজনীন
কুমোরটুলি সর্বজনীনের পুজো এবার ৯২-এ পড়ল। পুজোর থিম- শিরোনাম। যে প্রতিমাশিল্পীরা এই ৯২ বছর ধরে কুমোরটুলি সর্বজনীনকে শহরের সেরা পুজোগুলির মধ্যে শিরোনামে এনে দিয়েচে, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই বিষয় ভাবনা। মণ্ডপে এখনও পর্যন্ত যে শিল্পীরা কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা গড়েছেন, তাঁদের নাম লেখা রয়েছে মণ্ডপে।  স্মরণে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কুমোরটুলি সর্বজনীন।  


আলিপুর ৭৮ পল্লি
আলিপুর ৭৮ পল্লির পুজো এবছর ৬৩ বছরে পড়ল। তাদের থিম হল চৌকাঠ। যৌনকর্মীদের চৌকাঠের মাটি ব্যবহার করে প্রতিমা তৈরির রীতি বহু পুরনো। সেই রীতির অনুষঙ্গ টেনে, যৌনকর্মীদের সম্মান জানিয়ে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সহমর্মিতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল আলিপুর ৭৮ পল্লি।   

Durga Puja 2022 : দুর্গাষষ্ঠী ব্রতপালনের মাহাত্ম্য কী ?

চোরবাগান সর্বজনীন
চোরবাগান সর্বজনীনের পুজোর থিম অন্তর্শক্তি। থিমশিল্পী হলেন বিমল সামন্ত। রকমারি কাচ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। বোতল, শিশি, কাচের ভাঙা টুকরো, কী নেই সেখানে? চোরবাগানের পুজো এবার পড়ল ৮৮ বছরে। নান্দনিকতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল চোরবাগান সর্বজনীন।    

 

কালীঘাট মিলন সঙ্ঘ
কালীঘাট মিলন সঙ্ঘের থিমে এবার অভিনব চমক। থিম হল পুজোর গন্ধ। মণ্ডপ তৈরি হয়েছে ধুনিচির আকারে। ব্যবহার করা হয়েছে কয়েক হাজার ধুনুচি।  মণ্ডপে পা দিলেই পাওয়া যাবে ধুনো, ফুলের গন্ধ। থিমশিল্পী বিশ্বনাথ দে। পুজোর আবহে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল কালীঘাট মিলন সঙ্ঘ। 

সেরা শিরোনাম

Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
Accident : ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
ঢাকুরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে একের পর এক মানুষকে ধাক্কা,দুমড়ে গেল দোকান
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Embed widget