এক্সপ্লোর

পর্ণকুটিরে পুজো শুরুর পর জমিদারি পায় শিট পরিবার, দেবী আরাধনার ট্র্যাডিশন আজও অব্যাহত

Burdwan Puja News : আজ সে জমিদারও নেই , নেই জমিদারিও । তবু  আজও কষ্টিয়ার শিট পরিবারের দরদালানে সাড়ম্বরে পূজিতা হন দেবী দুর্গা ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া :  সাড়ে তিনশো বছর আগে বাঁকুড়ার কষ্ঠিয়ার সম্ভ্রান্ত শিট পরিবারের জমিদারি ছিল আশাপাশের প্রায় ১৬ টি তালুকে । প্রায় বারো হাজার বিঘা জমিতে থাকা বনাঞ্চলে ছিল তাঁদের কর্তৃত্ব । জমিদারির বিপুল আয়ের সাথে সঙ্গতি রেখে শিট পরিবারের দুর্গাপুজায় লেগেছিল বৈভব আর আভিজাত্যের ছোঁয়া ।

আজ সে জমিদারও নেই , নেই জমিদারিও । তবু  আজও কষ্টিয়ার শিট পরিবারের দরদালানে সাড়ম্বরে পূজিতা হন দেবী দুর্গা ।

শিটদের পুজোর ইতিহাস 
শিট পরিবারের  সার্থক শিটই এই পুজোর প্রথম প্রচলন করেন। তাঁর  জন্ম  বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে থাকা বনগ্রামের অত্যন্ত সাধারণ একটি কৃষিজীবী পরিবারে  । কথিত আছে,  পার্শ্ববর্তী জঙ্গলে মহিষ চড়ানোর সময় একদিন ক্লান্ত হয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলেন । স্বপ্নাদেশ পান, বেশ কিছুটা দূরে থাকা কষ্টিয়া গ্রামে দুর্গাপুজো শুরু করার ।

পর্ণ কুটির তৈরি করে দুর্গা পুজো শুরু
আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে নিজের ক্ষুদ্র সামর্থে কষ্টিয়া গ্রামে একটি পর্ণ কুটির তৈরি করে দুর্গা পুজোর সূচনা করেন সার্থক শিট । পুজো শুরু হওয়ার পর দৈবিক আশির্বাদে দ্রুত অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে থাকে সার্থক শিটের । তাঁর জীবদ্দশাতেই শালী নদীর তীরবর্তী প্রায় সাত হাজার বিঘে উর্বর জমি কিনে জমিদারির পত্তন করেন সার্থক শিট ।

জমিদার বাড়ির পুজোর ঘটা কেমন 
জমিদারি পত্তনের প্রায় সাথে সাথেই জমিদারবাড়ি সংলগ্ন এলাকায় দুর্গার জন্য স্থাপিত হয় সুদৃশ্য বিশাল দরদালান । বিশাল জাঁক জমকে শুরু হয় দুর্গা পুজা । জমিদারীর বিপুল আয়ে সে সময় শিট পরিবারের রাজকোষ উপচে পড়ে । তার ছাপ পড়তে থাকে দুর্গা পুজোতেও । আভিজাত্য আর জাঁকজমকে অল্প দিনেই ওই এলাকায় বিখ্যাত হয়ে ওঠে শিট পরিবারের দুর্গাপুজো

পুজোর একাল , সেকাল 
সে সময় দূর দূরান্তের প্রজারা পুজা দেখতে পুজার ৪ দিন ধরে ভিড় জমাত কষ্ঠিয়া গ্রামের দুর্গা মণ্ডপে । চারদিন ধরে মণ্ডপে এলাকার ৭ টি গ্রামের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকত । সন্ধ্যা নামলেই দুর্গা মণ্ডপে সেজের ঝাড়বাতি লাগিয়ে বসত যাত্রাপালা ,রামলীলা ও গানের জলসা । দশমীতে শিট পরিবারের দুর্গাদালানে দিনে যাত্রাপালা ছিল অন্যতম আকর্ষণ ।  জঙ্গল পেরিয়ে আসা দূর দূরান্তের প্রজারা যাতে যাত্রাপালা দেখে দিনের আলোতেই বাড়ি ফিরে যেতে পারেন সেজন্যই দিনের আলোয় এই যাত্রাপালার আয়োজন করতেন শিট পরিবারের সদস্যরা ।

সে জমিদারি আর নেই । পাল্লা দিয়ে কমেছে পরিবারের আয়ও । রুজি রুটির টানে অনেকেই গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছেন অন্যত্র । কিন্তু আজও পুরানো বিধি ও নিয়ম নীতি মেনে শিট পরিবারের প্রাচীন দুর্গা মন্দিরে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা । আয়োজনের কলেবর বহুগুন কমলেও গ্রামবাসীদের ভক্তি শ্রদ্ধা ও এই পুজাকে ঘিরে উন্মাদনায় বিন্দু মাত্র ভাটা পড়েনি ।

আজও দশমীতে দিনের যাত্রা পালা চলে আসছে প্রাচীন রীতি মেনে । জমিদারি না থাকলেও একসময় জমিদারির অংশ হিসাবে থাকা দূর দূরান্তের গ্রাম থেকে গ্রামবাসীরা পুজোর বিভিন্ন উপকরণ নিয়ে পুজোর সময় হাজির হন শিট পরিবারের দুর্গা দালানে । দেশ বিদেশ থেকে ছুটে আসেন শিট পরিবারের সদস্যরাও । বছরের পুজোর কটা দিন ফের গমগম করে ওঠে শিট পরিবারের দুর্গা মন্দির ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rail Project: জট কেটেছে মেট্রোর, এবার নজর ৬১টি রেলের প্রকল্পের! এল বড় নির্দেশ!
জট কেটেছে মেট্রোর, এবার নজর ৬১টি রেলের প্রকল্পের! এল বড় নির্দেশ!
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Falta Repoll : ফলতায় পুনর্নির্বাচনের আজ রেজাল্ট আউট, ২১ রাউন্ডে ভোটগণনা, কে হাসবেন শেষ হাসি ?
ফলতায় পুনর্নির্বাচনের আজ রেজাল্ট আউট, ২১ রাউন্ডে ভোটগণনা, কে হাসবেন শেষ হাসি ?
Chingrighata Metro: ১৮ মাসের আটকে থাকা কাজ শেষ হচ্ছে ১২০ ঘণ্টারও কম সময়ে! কতদূর এগোল চিংড়িহাটা মেট্রোর কাজ?
১৮ মাসের আটকে থাকা কাজ শেষ হচ্ছে ১২০ ঘণ্টারও কম সময়ে! কতদূর এগোল চিংড়িহাটা মেট্রোর কাজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget