এক্সপ্লোর

Durga Puja 2022 : ভূরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো

গত ২ বছর করোনা পরিস্থিতিতে সে-দেশের প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল। উৎসব-সমাগমে ছিল নিয়ন্ত্রণ।

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা :  কানাডায় ভারতীয়দের সংখ্যা প্রচুর। তাই ভারতীয় কোনও উৎসব মানেই সেখানে অনাবাসী ভারতীয়দের মধ্যে হইহই পড়ে যায়। গত ২ বছর করোনা পরিস্থিতিতে সে-দেশের প্রশাসন যথেষ্ট সতর্ক ছিল। উৎসব-সমাগমে ছিল নিয়ন্ত্রণ। তাই দুর্গোৎসব পালও তেমন ভাবে হয়নি। এবার ফের কোমর বেঁধে দুর্গাপুজোর আয়োজনে নেমেছেন কানাডাবাসী বাঙালিরা। 

এবার কবে পুজো
এখানকার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম ডারহামের ওশাওয়ার সর্বজনীন পুজো।  টরন্টো শহরের পূর্ব প্রান্তে ডারহামের এই শহরের কনভেনশন সেন্টারে এবারের পুজোর আয়োজন করেছে ডরহম দুর্গোৎসব পুজো কমিটি। পুজো ৮, ৯ অক্টোবর। এই পুজোর প্রধান আকর্ষণ মণ্ডপ সজ্জা । এবা মণ্ডপ শিল্পী হিমাদ্রি দাস । তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে মণ্ডপ তৈরি করেন পুজোর উদ্যোক্তারা । কচিকাঁচারাও  সমান ভাবে অংশগ্রহণ করে আনন্দে। পুজোর উদ্যোক্তা পৌলমী বিশ্বাস, সপ্তর্ষি রায় এবিপি লাইভকে জানালেন, পুজোয় কলকাতায় থাকতে না পারার কষ্টটা এভাবে পুষিয়ে নেন তাঁরা। 


Durga Puja 2022 : ভূরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো

কী আচার-আচরণ
এখানে পুজো হয় শনি ও রবিবার। সব প্রকার নিয়ম নীতি আচার উপাচার মিলিয়ে এই পুজোর আয়োজন হয়।  পুজোর উদ্যোক্তারা খুবই নিষ্ঠাবান পুজোর বিষয়ে। পুজোর দুদিন সকলে মিলে  প্রতিমা দর্শন , পুষ্পাঞ্জলি দেওয়া , ভোগ খাওয়া থেকে দশমীর সিঁদুর খেলা কিছুই বাদ থাকে না।  পুজোর দেদার আড্ডা থেকে সেলফি তোলা, বাদ পড়ে না কিছুই।

ফুচকা থেকে কাটলেট
কলকাতার স্পেশ্যাল স্বাদ ফুচকার  স্টল তো থাকেই। সেই সঙ্গে ব্যবস্থা থাকে চপ কাটলেট বা বিরিয়ানিরও।  কমতি থাকে না কিছুরই। সন্ধ্যাবেলা আয়োজন করা হয় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাচে গানে মেতে ওঠেন সকলে। 

এই বছরের ভাবনাটা একটু অন্যরকম। উদ্যোক্তারা জানালেন, এবার পুজোয়,  Augmented Reality-র মাধ্যমে অতিথিদের কাছে দুর্গা পুজো সক্রান্ত তথ্য প্রদর্শন করা হবে।    টরন্টো শহরের আপামর বাঙালির আমন্ত্রণ এই দুর্গোৎসবে। 


Durga Puja 2022 : ভূরিভোজ, পুষ্পাঞ্জলি, সিঁদুরখেলা, কলকাতার পুজো শেষ হলেই শুরু কানাডার এই পুজো

কলকাতার পুজোর নির্ঘণ্ট 

  • মহালয়া   ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার
  • মহাপঞ্চমী  ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
  • মহাষষ্ঠী ১ অক্টোবর ২০২২ শনিবার
  • মহাসপ্তমী ২ অক্টোবর ২০২২ রবিবার
  • মহাঅষ্টমী  ৩ অক্টোবর ২০২২ সোমবার
  • মহানবমী ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
  • মহাদশমী ৫ অক্টোবর ২০২২ বুধবার
  • কোজাগরী লক্ষ্মী পুজো  ৯ অক্টোবর ২০২২, রবিবার

                                                                                                       

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget