এক্সপ্লোর

Kolkata Metro: রেকর্ড ফুটফল, মহাষষ্ঠীতে মেট্রোর যাত্রী সংখ্যা সাড়ে সাত লক্ষ পার

Kolkata Metro Service:উৎসবের মরসুমে কার্যত কোভিড পূর্ববর্তী সময়ের ছবি ধরা পড়ল কলকাতা মেট্রোয়। পুজোয় এবার রাতভর ঠাকুর দেখার পর ফেরা বা অন্য কোনও জায়গায় যাওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা রাখছে কলকাতা মেট্রো।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সাড়ে সাত লক্ষ পেরিয়ে গেল দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া (Dakshineshwar-New Garia) মেট্রোর যাত্রী সংখ্যা। মেট্রো রেল সূত্রে খবর, গতকাল মহাষষ্ঠীতে মেট্রোর মোট যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৩ হাজার ৩৯০। মোট ২৮৮টি মেট্রো চলে সারাদিন। মেট্রো আয় পেরিয়েছে ১ কোটি টাকা। স্মার্ট কার্ড এবং টিকিট বিক্রিতে মোট আয় হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯৭ হাজার ৩৩০ টাকা। সবথেকে যাত্রী ছিল দমদম মেট্রো স্টেশনে। যাত্রী বেড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও (East-West Metro)। সেক্টর ফাইভ-শিয়ালদা রুটেও যাত্রী হয়েছে ৩৬ হাজার ২৭৫। 

২০২০ সালের মার্চ মাসে এরাজ্যে হানা দিয়েছিল করোনাভাইরাস। বন্ধ হয় মেট্রোর যাত্রী পরিষেবা। মাস খানেক পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। দীর্ঘ সময় শুধুমাত্র যাঁদের স্মার্টকার্ড আছে তাঁরাই মেট্রোতে চড়তে পারতেন। ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এই বিপুল পরিমাণ যাত্রী সংখ্যা দেখা যায়নি। উৎসবের মরসুমে কার্যত কোভিড পূর্ববর্তী সময়ের ছবি ধরা পড়ল কলকাতা মেট্রোয়। পুজোয় এবার রাতভর ঠাকুর দেখার পর ফেরা বা অন্য কোনও জায়গায় যাওয়ার জন্যও বিশেষ ব্যবস্থা রাখছে কলকাতা মেট্রো। দর্শনার্থীদের কথা ভেবে পুজোর ৩টি দিন সারা রাত চলবে মেট্রো। তবে এই সুবিধা পাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রোর লাইনে। পুজোর অন্য দিনগুলিতেও পরিষেবার সময় বাড়ানো হয়েছে। পুজোর কথা মাথায় রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়-সূচিতেও বদল আনা হয়েছে। 

কবে কতক্ষণ মেট্রো চলবে:

  • নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দমদম থেকে নিউ গড়িয়া ছাড়বে সকাল ৮টায়। দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো মিলবে সকাল ৮টা ৫-এ। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া যেতে সকাল ৮টা ১০এ মিলবে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা ৩৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষণেশ্বর শেষ মেট্রো মিলবে ১০টা ৪০-এ। দমদম থেকে নিউ গড়িয়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০-এ। নিউ গড়িয়া থেকে দমদমগামী শেষ মেট্রো ১০ টা ৫০। 
  • সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন সারা রাত চলবে মেট্রো। দমদম, নিউ গড়িয়া ও দক্ষিণেশ্বের, এই তিনটি স্টেশন থেকেই দুপুর ১টায় শুরু হবে পরিষেবা। দমদম মুখী ও নিউ গড়িয়া মুখী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টেয়। অন্যদিকে, দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে ভোর ৩টে ৪৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে ভোর সাড়ে ৩টেয়।  
  • দশমীর দিন, সমস্ত প্রান্তিক স্টেশন থেকেই, অর্থাত্‍, দক্ষিণেশ্বর, দমদম ও নিউগড়িয়া থেকে পরিষেবা শুরু হবে দুপুর ১টায়। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া শেষ মেট্রো ৯টা ৪৮-এ। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ৯টা ৫০-এ। নিউ গড়িয়া ও দমদম দুদিক থেকে শেষ মেট্রো মিলবে ১০টায়। 

আরও পড়ুন: Murshidabad News: বহরমপুরে ব্যবসায়ী পুত্রকে অপহরণ করে খুনের অভিযোগ, গ্রেফতার বন্ধু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget