এক্সপ্লোর

Mamata Banerjee : কখনও কাঁসর, কখনও ঢাক, কখনও আবার মাতলেন নাচে, কার্নিভালে অন্য মুডে মুখ্যমন্ত্রী

Durga Puja 2022 : মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে আপ্লপত হয়ে পড়েন শিল্পীরাও। রাজ্যের প্রশাসনিক প্রধানের পা ছুঁয়ে প্রণামও করেন অনেকে।

কলকাতা : কার্নিভালে মজেছে কলকাতা (Durga Puja Carnival)। নাচে, গানে, উৎসবে মাকে শেষ বিদায় জানানোর বিষাদ ঢেকেছে আলোর রোশনাই, আনন্দ উৎসবে। একে একে ৯৫টি পুজো কমিটি তাঁদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে এগিয়ে চলে রেড রোড ধরে। উৎসবের ধরণীর চেহারা নেওয়া- রেড রোডে রাজ্যের প্রশাসনিক প্রধানকেও পাওয়া গেল ভিন্ন মুডে। কখনও কাঁসর বাজালেন, কখনও ঢাক বাজালেন, কখনও আবার আদিবাসী নাচে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

কার্নিভালে উৎসবের চেহারা

পুজো শেষ। উৎসবের রেশ জিইয়ে রেখে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল। বাংলার দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর রেড রোডের কার্নিভালে অংশ নেয় ৯৫টি পুজো। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। পুজো কমিটি পিছু সর্বাধিক ৫০ জন করে থাকবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে। 

পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে ওঠে রেড রোড চত্বর। ছিল বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা। ছিল পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেয় ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যায় সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও। বিভিন্ন প্রতিমার সঙ্গে অংশ নেন বহু চেনা শিল্পীরাও।

ভাঙে নিয়মের বেড়াজাল

একসঙ্গে অনেকগুলো পুজো কমিটি থাকায় প্রত্যেকের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকলেও মাঝেমধ্যেই তা ভাঙে। নাচে-গানে রেড রোড মাতিয়ে তোলা শিল্পীদের উৎসাহ দিতে দেখা যায় অতিথিদের। খোদ মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চ ছেড়ে নেমে এসে কাঁসর বাজাতে শুরু করেন। আবার কখনও ঢাকও বাজান। আদিবাসীদের সঙ্গে নাচেও মেতে ওঠেন তিনি। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে আপ্লপত হয়ে পড়েন শিল্পীরাও। রাজ্যের প্রশাসনিক প্রধানের পা ছুঁয়ে প্রণামও করেন অনেকে। নিরাপত্তার ঘেরাটোপের বেড়াজাল কেটে কয়েক মুহূর্তের জন্য উৎসবের অন্য চেহারা ধরা পড়ে রেড রোডে।

আরও পড়ুন- 'সরকারি টাকায় মোচ্ছব, বাবুঘাট বা কলকাতার কোনও ঘাটে হলে কার্নিভাল হত না', আক্রমণ শুভেন্দুর

সেরা শিরোনাম

Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?

ভিডিও

Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Falta Jahangir Khan | ৬ বছর পুরনো মামলা, JP Nadda-এর কনভয়ে হামলার ঘটনায় নাম জুড়ল 'পুষ্পা'র
RG Kar Medical College | আর জি করকাণ্ডে থ্রেট কালচারে যুক্ত অভীক দে-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ
Dengue in West Bengal | গত ৫ দিনে আক্রান্ত ১ হাজার! মোট ৯ হাজার ছাড়াল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
Narendra Modi Speech |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget