এক্সপ্লোর

Durga Puja 2022: মা-বাবার সঙ্গে কচি হাতে ঢাকের বোল ইউভানের, পুজোমণ্ডপে হাজির প্রসেনজিৎও

Tollywood Updates: কখনও মায়ের কোলে বসে অঞ্জলি, বাবার দেখাদেখি কখনও কচি হাতে ঢাকের বোল, অষ্টতে তারকাদের পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রইল হলুদ ধুতি-পাঞ্জাবি পরা ছোট্ট ইউভান।

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, কলকাতা: হাতিবাগানের কুণ্ডুবাড়ির পুজোয় নক্ষত্রের ছটা (Tollywood Celebrities in Festival)। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty), তাঁ স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। হাজরা পার্কের পুজোয় সামিল হলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), আবির চট্টোপাধ্য়ায়রাও (Abir Chatterjee)।

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে আনন্দে শামিল টলিউডের তারকারাও

কখনও মায়ের কোলে বসে অঞ্জলি, বাবার দেখাদেখি কখনও কচি হাতে ঢাকের বোল, অষ্টতে তারকাদের পুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রইল হলুদ ধুতি-পাঞ্জাবি পরা ছোট্ট ইউভান। হাতিবাগানের কুণ্ডুবাড়িতে ছেলেকে সঙ্গে নিয়েই অঞ্জলি দিলেন টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রী। বাঙালির প্রাণের উৎসবের সঙ্গে যেন ছেলেকে হাতে ধরে পরিচয় করিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতি।

সেখানে একদিকে ধুতি-পাঞ্জাবি পরে ঢাক বাজালেন রাজ। অন্য দিকে, রাস্তায় নেমে কাঁসর বাজাতে দেখা গেল শুভশ্রীকে। আর বাবা-মায়ের সঙ্গে উৎসবের আবহে যোগ্য সঙ্গত করল খুদে ইউভান। সকলকে পুজোর শুভেচ্ছাও জানাল সে। 

আরও পড়ুন: Durga Puja 2022: এই রাত যেন না পোহায়! আজ মহানবমী, বিষাদের সুর বাতাসে

রাজ-শুভশ্রীর পাশাপাশি হাতিবাগানের কুণ্ডুবাড়ির পুজোয় সামিল হন বাংলা সেলুলয়েডের ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায়। করোনা নিয়ে দু’বছর কাটিয়েছেন। এ বছর পুজো তাই চুটিয়ে উপভোগ করছেন বলে জানালেন তিনি। 

আবার হাজরা পার্কের পুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। দু’বছর পর উৎসবে আনন্দের শামিল হয়েছেন তিনিও। সংবাদমাধ্যমে বলেন, ‘‘গত দু’বছর করোনা জন্য আসতে পারিনি। আলাদা টান। প্রতি বছর এই পুজোয় আসি।’’

 উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন প্যান্ডেলে হাজির তারকারা

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাঁর ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সেখানে আড্ডাও জমাতে দেখা গেল প্রসেনজিৎকে। হাজরা পার্কের পুজো মন্ত্রী শোভনদেবের পুজো হিসেবেই পরিচিত। আক্ষরিক অর্থেই পৌরহিত্যের দায়িত্বে তিনি। মন্ত্র পড়ে পুজো করেন তিনি। আরতি করেন। সেই নিয়ে প্রশ্ন করলে জানান, ছোট থেকেই পুজো করে আসছেন। ছোট বেলায় সেই করেই হাতখরচ চলত। মা-বাবার কাছে হাত পাততে হত না। 

কিন্তু এ বছর শরীর ভাল যাচ্ছে না, তাই ছেলে সায়নদেবের হাতে পুজোর দায়িত্ব তুলে দিয়েছেন শোভনদেব। উৎসবের মরসুমে বিরোধীদেরও সব ভুলে পুজোয় শামিল হতে আর্জি জানিয়েছেন শোভনদেব। একই সঙ্গে, শাসক-বিরোধী, দুই শিবিরের নেতাদেরই সংযত হওয়ার বার্তা দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget