এক্সপ্লোর

Durga Puja 2023:শ্রীভূমির পুজো মানেই মানুষের ঢল...কী ছবি মহাষ্টমীতে?

Celebration Mood Of Sreembhumi: শ্রীভূমির পুজো মানেই মানুষের ঢল। দীর্ঘ লাইন, তীব্র যানজট! তাতে কী! শ্রীভূমির উমা দর্শন না হলে যেন পুজো দেখা আনন্দটা ১৬ আনাই মাটি! লেকটাউনের এই ক্রাউডপুলার পুজো পরিচিত সুজিত বসুর পুজো বলেই।

অনির্বাণ বিশ্বাস,কলকাতা: শ্রীভূমির (Sreembhumi Durga Puja 2023) পুজো মানেই মানুষের ঢল। দীর্ঘ লাইন, তীব্র যানজট! তাতে কী! শ্রীভূমির উমা দর্শন না হলে যেন পুজো দেখা আনন্দটা ১৬ আনাই মাটি! লেকটাউনের (Lake Town) এই ক্রাউডপুলার পুজো পরিচিত সুজিত বসুর পুজো বলেই। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত হেভিওয়েট মন্ত্রীর সময় কাটে মায়ের কাছে। মানুষের মাঝে।

বিশদ...
থিম কখনও 'বাহুবলী'! কখনও ভাবনায় ‘পদ্মাবত’। উমার গায়ে কেজি কেজি সোনা ও হীরের গয়না! শহরের বুকে কখনও মাথা তুলেছে বুর্জ খলিফা...! কখনও ডিজনিল্যান্ড....! বিগ বাজেট। জৌলুস। আলো আর শব্দের খেলা। শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মানেই অন্যরকম। চমকে দিতে যার জুড়ি নেই। থিমের পুজোয় বরাবরের ক্রাউডপুলার। উৎসবের কলকাতায় অন্যতম আকর্ষণ। লেকটাউনের এই পুজো পরিচিত মন্ত্রী সুজিত বসুর পুজো বলে।  একদিকে বিধায়ক, অন্যদিকে মন্ত্রী। তারওপর এত বড় পুজোর দায়িত্ব! বছরভর ব্যস্ততার মধ্যেই প্রতীক্ষার কাউন্টডাউন চলে পুজোর দিনগুলির জন্য। সারা বছর মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ থাকলেও উৎসবের আবহ সেই সংযোগকে আরও নিবিড় করে। নিজের করে। প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর হাত ধরে একদিন রাজনীতির রং চিনেছিলেন লেকটাউনের যুবক। দীর্ঘদিন সিপিএমের সঙ্গে ছিলেন। পরে যোগ দেন তৃণমূলে। ২০০৯ থেকে বিধায়ক। একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রীকে হারিয়ে বিধানসভায় প্রবেশ...। এখন রাজ্যের দমকলমন্ত্রী। এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর অন্যতম উদ্যোক্তা।
প্রত্যেক বারই সুজিত আরতি করেন। প্রত্যেক বারই মারকাটারি ভিড়। এবার ব্যতিক্রম হল না।  

তারকাদের ছবি...
মহাষ্টমী মানে আমজনতা থেকে তারকা, সকলেই মণ্ডপমুখী। ব্যতিক্রম নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে দেখা গেল হাজরা পার্ক দুর্গোৎসবে । বললেন, 'হাজরা পার্কের পুজোয় স্রেফ পুজো হিসেবে আসি না। এটা একদম বাড়ির মতো। আমি এখানে অঞ্জলি দিই। এটা মোটামুটি ফিক্সড। এখান থেকে আমাদের ভোগও যায়...।' তবে এবার যে এই পুজোর থিম তাঁর সবিশেষ ভাল লেগেছে, সেটা একাধিক বার বললেন টলিউডের 'বুম্বাদা'। ৮১ বছরের পুজোয় হাজরা পার্ক দুর্গোৎসবের থিম 'তিন চাকার গপ্পো '।  অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আবার সকালেই দেখা গিয়েছিল, বিজয়গড় পল্লিশ্রীর পুজোয়। বললেন, 'এখানে মনে হয় বাড়ির পুজো। বাড়ির পুজোয় এসে অঞ্জলি দেওয়া আলাদা আনন্দ বলে মনে হয়।'

আরও পড়ুন:ভোগের জন্য দীর্ঘ লাইন বেলুড় মঠে! ভিড়ের চাপে আগেই শুরু বিলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Candidates List : ২টি আসনে লড়ছেন শুভেন্দু, দিলীপকে নিয়ে কী সিদ্ধান্ত ? বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ বিজেপিরও
২টি আসনে লড়ছেন শুভেন্দু, দিলীপকে নিয়ে কী সিদ্ধান্ত ? বামেদের পর প্রার্থীতালিকা প্রকাশ বিজেপিরও
Live News Update: আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
আলিমুদ্দিনস্ট্রিটে সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণা, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে মুখ্য়মন্ত্রী!
BJP News: ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
ফের অশান্ত গিরিশপার্ক, 'বেশিরভাগ বিজেপি কর্মী গ্রেফতার', অভিযোগে আজ তুমুল বিক্ষোভ
West Bengal Election: ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে
ভোটের প্রচারে সরকারি টাকা-সম্পত্তি ব্যবহার নয়! কড়া কমিশন, বেনিয়ম দেখলেই ফোন করুন এই নম্বরে

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget