এক্সপ্লোর

Durga Puja 2023:'রাম, BJP-র একার নয়', পুজো প্যান্ডেলের ইস্যুতে শমীকের পাল্টা ফিরহাদ

Firhad Shamik On Ram: রাম-সেন্টিমেন্ট চব্বিশের ভোটে ডিভিডেন্ড দেবে বঙ্গ বিজেপিকে? কী বলছেন শমীক-ফিরহাদ ?

কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস,কলকাতা: লোকসভা উপনির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন, রাজ্যে বিজেপির ভোটবাক্সে রক্তক্ষরণ চলছেই। 'জয় শ্রীরাম' ধ্বনি দিয়েও ভোটের সুফল লাগছে না গেরুয়া শিবিরের পালে। অথচ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দির দেখতে ভিড় করছেন কাতারে কাতারে মানুষ! ঠাকুর দেখার লাইনে এই রাম-সেন্টিমেন্ট চব্বিশের ভোটে ডিভিডেন্ড দেবে বঙ্গ বিজেপিকে?

'রাম, বিজেপির একার নয়'

পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, 'রাম, বিজেপির একার নয়'। কোথায় অযোধ্যা আর কোথায় কলকাতা ! অথচ কী আশ্চর্য পুজোর তিলোত্তমায় যেন একসূত্রে বাঁধা পড়েছে দেশের দুই প্রাচীন শহর । সব ঠিক থাকলে, আগামী লোকসভা ভোটের আগে, জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে যেতে পারে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আর এই রাম মন্দির নির্মাণকে সামনে রেখেই বিজেপি যে কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপাবে, তাও অজানা নয়। চব্বিশের হাইভোল্টেজ লড়াইয়ের আগে অযোধ্যার সেই রামমন্দিরের। প্রতিরূপই উঠে এসেছে প্রায় সাড়ে ৯০০ কিলোমিটার দূরের কলকাতা শহরে।

রামমন্দিরের আদলে প্যান্ডেল সন্তোষ মিত্র স্কোয়ারে 

সন্তোষ মিত্র স্কোয়ারে সেই রামমন্দিরের আদলে প্যান্ডেল দেখতে শুরু থেকে শেষ, উৎসবের প্রতিটি দিনই থিকথিকে কালো মাথার ভিড়। পুজোর পুরোধা বিজেপি নেতা সজল ঘোষ। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে এই পুজোর উদ্বোধন করেছেন।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য , বিজেপি সভাপতি জেপি নাড্ডা , বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতা ধারাবাহিক ভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এসেছেন।

ভিড় উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে

উদ্বোধনের পর থেকে প্রতিদিনই সাধারণ দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে। নবমীতে মেঘ-বৃষ্টির মধ্যে সেই ভিড় পাতলা হয়নি এতটুকু। অযোধ্যার রাম মন্দিরের ফায়দা কতটা পাবেন মোদি, সেটা বোঝা যাবে লোকসভা ভোটে। আপাতত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সফল পুজোর রাম মন্দিরে। 

'রাম ভারত, ভারতই রাম'

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'রাম ভারত, ভারতই রাম। এটাই অন্তঃসলিলা ফল্গুধারা। আজ একটা স্পর্শ পেয়েছে, সবাই চলে এসেছে। আসলে এইটা ভারতবর্ষ। এটাই পশ্চিমবঙ্গ। পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেছেন, রাম কারোর পেটেন্ট নেওয়া নেই। অনেক রামভক্ত বিজেপিকে ভোট দেয় না। রাজনৈতিক বিতর্ক যাই থাক না কেন, রামমন্দির দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে ভিড় হচ্ছে দারুণ। 

ভোটের পালে নতুন হাওয়া টানতে পারবে বঙ্গ বিজেপি?

আসানসোল লোকসভা উপনির্বাচন থেকে শুরু করে ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাংলায় পরপর হারতে হয়েছে বিজেপিকে। হাতছাড়া হয়েছে জেতা ৩টি বিধানসভা কেন্দ্র! সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর লাইনে এই রাম-উন্মাদনা কিছুটা হলেও কি স্বস্তির খোলা হাওয়া পৌঁছে দেবে বঙ্গ বিজেপির সদর দফতরে? দুর্গতিনাশিনীর বন্দনায় 'রাম মন্দির' করে ভোটের পালে নতুন হাওয়া টানতে পারবে বঙ্গ বিজেপি? প্রশ্ন রাজনৈতিকমহলে। 

'শাসকদলে অনেক মেঘনাদ আছে'

শমীক ভট্টাচার্য আরও বলেন,  'শাসকদলে অনেক মেঘনাদ আছে। অ্যাডভান্টেজ পুলিশ, অ্যাডভান্টেজ বিডিও, অ্যাডভান্টেজ নির্বাচন কমিশন, অ্যাডভান্টেজ সিভিক ভলান্টিয়ার, অ্যাডভান্টেজ ক্রিমিনাল। এই অ্যাডভান্টেজগুলো বাদ দিলে দেখবেন, গোল অন্য দিকে হচ্ছে। পাল্টা ফিরহাদ হাকিম বলেছেন, সেন্ট্রাল ফোর্স দিয়েই তো ভোট হয়। মহাকাব্যের বর্ণানা অনুযায়ী, শরতকালে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন রামচন্দ্র। সেই পুজোই বাংলার শ্রেষ্ঠ উৎসব। আর সেখানে পূজ্যের চেয়ে কম যাচ্ছেন না পূজারীও।একদিকে দুর্গার ছবি, একদিকে রামচন্দ্রের ছবি। কারণ এই দেশে অযোধ্যাকুলপতি, মর্যাদাপুরুষোত্তম যে বহুদিনই পরিণত হয়েছেন রাজনীতির রামচন্দ্রে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget