এক্সপ্লোর

Durga Puja 2023: কনক দুর্গা রূপে উমার আরাধনা, ৫১৩ বছরে পড়ল বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো

Jalpaiguri: দশমীতে চোখের জলে বিদায় দিতে হবে দেবীকে। সিঁদুর খেলার পাশাপাশি শূন্যে গুলি ছুড়ে মনে মনে বলা 'আবার এসো মা'।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িবাসীর (Jalpaiguri) অহঙ্কার যেন এই পুজো (Durga Puja 2023)। উত্তরবঙ্গের (North Bengal) অন্যতম প্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির মাতৃ আরাধনা এবার পড়ল ৫১৩ বছরে। কনক দুর্গার রূপ দেখতে প্রতিদিন রাজবাড়িতে ভিড় করেন অসংখ্য মানুষ।

বৈকুণ্ঠপুর রাজবাড়ির মাতৃ আরাধনা: তপ্ত কাঞ্চন বর্ণা, রাজকীয় সাজ, খোলা চুল। টানা টানা চোখে মমতাময়ী মা। পাঁচ শতাব্দী প্রাচীন জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির কনক দুর্গার রূপ দেখতে এরাজ্যের পাশাপাশি, বাংলাদেশ থেকেও আসেন অনেকে। শোনা যায়, ৫১৩ বছর আগে অসমের ঠুটাঘাট পরগনায় মাটির ঢেলা দিয়ে পুজোর সূচনা করেছিলেন রাজপরিবারের দুই সদস্য শিষ্য সিংহ ও বিশ্ব সিংহ। কথিত আছে, দেবী দুর্গার আশীর্বাদে সেই বছরই কোচবিহারের রাজা হন বিশ্ব সিংহ, আর জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে এসে রাজত্ব শুরু করেন শিষ্য সিংহ।                                

এখন যেখানে বৈকুণ্ঠপুরের জঙ্গল সেখানেই নাকি ছিল প্রথম রাজার বাড়ি। পরে, বংশানুক্রমিকভাবে একটি পুজো চলে আসে কোচবিহার রাজবাড়িতে, আরেকটি পুজো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। এখন আর ওড়ানো হয় না নীলকণ্ঠ পাখি। প্রতীকী বলি হিসাবে দেওয়া হয় চাল কুমড়ো বলি। পুজোর কটা দিন ঘরের মেয়ে উমার আপ্যায়নে ব্য়স্ত থাকেন রাজপরিবারের সদস্যরা। আর রাজবাড়ির এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন আসেন পুণ্যার্থীরা। নবমীতে দিনভর বিশেষ পুজোর ব্য়স্ততার মধ্য়েও যেন ভেসে আসে বিষাদের সুর। দশমীতে চোখের জলে বিদায় দিতে হবে দেবীকে। সিঁদুর খেলার পাশাপাশি শূন্যে গুলি ছুড়ে মনে মনে বলা 'আবার এসো মা'।                             

অন্যদিকে, বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির পুজোর বয়স ৩০৭ বছর। কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে ১৭১৭ সালে এই পুজো শুরু হয়। এখানে পুজো হয় বিদ্যাপতি রচিত দুর্গাভক্তিতরঙ্গিনী মতে। এই মতে, অষ্টমী ও নবমীতে অপদেবতা ও উপদেবতাদের উদ্দেশে ‘মাসভক্তবলি’ পুজো হয়। মাসকলাই ঘি দিয়ে মেখে ১৮০টি খুড়িতে সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্য। নবমীর দিন কুমারী পুজো হয় সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে। এদিন চালকুমড়ো ও আখ বলি দেওয়ারও প্রথা রয়েছে। 

আরও পড়ুন:  Malda News: মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষ, মালদায় মৃত্যু দুই ভাইয়ের

সেরা শিরোনাম

West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে

ভিডিও

Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget