এক্সপ্লোর

Durga Puja 2023: ষষ্ঠীর বিকেল থেকেই জনস্রোত! রাজপথে আট থেকে আশি

Durga Puja Sasthi: সন্ধে নামতেই ঝলমলে আলোয় সেজেছে চারিদিক। আর রাস্তায় ক্রমশ বেড়েছে ভিড়

কলকাতা: আজ দুর্গাপুজোর (Durga Puja 2023)  ষষ্ঠী। বোধনের পরে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই বছর চতুর্থী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন মানুষজন। চতুর্থী, পঞ্চমীর পরে আজ ষষ্ঠী। গত ২ দিনের ভিড় ছাপিয়ে গেল আজ। কলকাতা থেকে জেলা- ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল। তেলেঙ্গাবাগান থেকে ত্রিধারা, আহিরীটোলা থেকে শোভাবাজার রাজবাড়ি। উত্তর থেকে দক্ষিণ কলকাতা-সর্বত্র উৎসবের ছবি।

বাড়ি থেকে বারোয়ারি- বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে তুমুল উৎসাহ। সন্ধে নামতেই আলো ঝলমলে কলকাতা শহর। বাংলার সব জেলাতেই উৎসবের আমেজ। এক এক পুজোয় এক একরকম থিমের চমক। কোথাও মন্ডপ সজ্জায় নানা কারুকাজ, কোথাও চমক প্রতিমার সাজে। এই বছর পুজোর মাঝে শনিবার ও রবিবার পড়ে সপ্তমী ও অষ্টমী। তার আগে শুক্রবার ষষ্ঠী (Sasthi)। উইকএন্ডে পুজো মুডে চলে গিয়েছে বাঙালি। সন্ধে নামতেই ঝলমলে আলোয় সেজেছে চারিদিক। আর রাস্তায় ক্রমশ বেড়েছে ভিড়। কলকাতায় একাধিক নামী পুজো মন্ডপে একই ছবি।

ষষ্ঠীতে দেবীর বোধন হয়। সপরিবার উমার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর হয় দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবার একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ তার মধ্যেই শহরজুড়ে উৎসবের আবহ৷ উত্তর থেকে দক্ষিণ, কলকাতা, জেলা, শহরতলি-সব জায়গাতেই এক ছবি, ঠাকুর দেখার ভিড়৷

বাঙালি নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই চোখ রাখে পুজোর কটাদিনে। এই চার-পাঁচ দিনের জন্য বছরের গোড়া থেকেই শুরু হয়ে যায় প্ল্যানিং। কোথাও ছুটিতে যাওয়া অথবা রাত জেগে ঠাকুর দেখা। সবই থাকে পরিকল্পনায়। এ বার পুজো শুরু হয়েছে ভাল আবহাওয়াতেই। পুজোর কদিন আগে বৃষ্টির চোখ রাঙানি থাকলেও পরে কেটে গিয়েছে মেঘ। বৃষ্টি কমে যাওয়ায় ঢল নেমেছে রাজপথে। ষষ্ঠীর বিকেল থেকেই রাজপথে জনস্রোত। আলো ঝলমলে রাস্তায় ঠাকুর দেখতে আট থেকে আশির ঢল। থিম, সাবেকিয়ানা মিলেমিশে একাকার উৎসবের রঙ। উত্তর থেকে দক্ষিণ, আলোয় ধুয়ে যাচ্ছে শহর৷ 

হইহুল্লোড় আর খাওয়া-দাওয়া। ঠাকুর দেখার ফাঁকে রাস্তার পাশের ফুডস্টল থেকে নামীদামী রেস্তরাঁ- সবজায়গায় ভিড়। সাবেকিয়ানা থেকে আধুনিকতা- সব মিলিয়েই পুজো মুডে বাঙালি।           

আরও পড়ুন: বাঁশ-বেতের কাজে মন্ডপসজ্জা! সল্টলেক এজে ব্লকে দেবী আরাধনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget