এক্সপ্লোর

Durga Puja 2024: চারদিনেই 'শিরদাঁড়া ভাঙল', উৎসবের আগেই সরল মেরুদণ্ড

Beleghata Club: প্রতীকি শিরদাঁড়া সামনে নিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে লৌহকপাট খুলতে বাধ্য হয় পুলিশও।

কলকাতা: ৪ দিনেই 'শিরদাঁড়া ভাঙল' বেলেঘাটার ক্লাবের (Durga Puja 2024)। বেলেঘাটা গাঁধী মাঠ ফ্রেন্ডস সার্কলের এবারের মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছিল 'শিরদাঁড়া'। পুজো উদ্যোক্তারা জানিয়েছিলেন পুজোর থিম ছিল 'বাবা'। 

উৎসবের আগেই সরল মেরুদণ্ড: প্রতীকি শিরদাঁড়া সামনে নিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। যার জেরে লৌহকপাট খুলতে বাধ্য হয় পুলিশও। কলকাতা পুরসভার আন্দোলনেও প্রতীকী শিরদাঁড়া দেখা গেছিল। সেই শিরদাঁড়া সামনে রেখেই এবার থিম করেছিল বেলেঘাটার ক্লাব। 'বাবাই পরিবারের মেরুদণ্ড' ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল থিমে। কিন্তু সেই ভাবনায় হঠাৎই পড়ল ছেদ। কিন্তু ৪ দিনের মধ্যে সেই প্রতীকী মেরুদণ্ডর স্থান হল মণ্ডপের পিছনে। মণ্ডপের সামনে শোভা পাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের কাটআউট। উদ্যোক্তাদের দাবি, শিরদাঁড়া নিয়ে বিতর্ক এড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দোরগোড়ায় শারদোৎসব। কিন্তু বাঙালির মন ভাল নেই। চারিদিকেই বিষাদের সুর। ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু উৎসবের চেনা মেজাজে খানিকটা অন্যরকম এবার। আরজি কর কাণ্ডের জেরে প্রাণের উৎসবে পড়েছে ভাঁটা। সরকারের পুজো অনুদান ফিরিয়ে দিচ্ছে একের পর এক ক্লাব। কোনও কোনও পুজো উদ্যোক্তা আবার উৎসবের ধরনেও বদলের কথা জানিয়েছে। এই প্রেক্ষাপটে ৭৫তম বর্ষে অনাড়ম্বরভাবেই পুজোর আয়োজন করছে, সোদপুরের বিজয়পুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মণ্ডপে থাকছে, নিহত তরুণী চিকিৎসকের স্মরণে অভয়া উদ্য়ান। এরইমধ্য়ে, পুজোর অনুদান ফেরানোর কথা জানিয়েছে সোদপুরের আরও এক দুর্গাপুজো কমিটি। নিয়ম মেনে দুর্গাপুজো হলেও পুজোর আনন্দ এবার অনেকটাই ফিকে সোদপুরের বোধিকানন ক্লাবের সদস্যদের কাছে। আর জি কর মেডিক্যালের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ন্য়ায়বিচারের দাবি না মেটায়, রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর ২৪ পরগনার এই ক্লাব। অন্যদিকে এই আবহে অনাড়ম্বর দুর্গাপুজোর আয়োজন করছে নিউটাউন সিএ ব্লক ও শ্য়ামবাজার পল্লি সঙ্ঘ। সপ্তম বর্ষে এবার নিউটাউন সিএ ব্লকের থিম কল্পতরু। শ্য়ামবাজার পল্লি সঙ্ঘের এবারের থিম বন্ধন। আড়ম্বর সরিয়ে রেখেই চলছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Khanakul News: সর্বগ্রাসী বন্যা কেড়ে নিয়েছে ভিটে-মাটি, রক্ষা পেয়েছে তুলসি মঞ্চ

 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget