এক্সপ্লোর

Durga Puja 2024: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা, কটা অবধি খোলা থাকবে দরজা ?

Belur Math Navami Puja: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা, সারাদিনে কখন কী হবে ? দেখুন একনজরে

কলকাতা: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোরবেলা পুজো শুরু হয়। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। দেওয়া হবে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এরপর চলবে অঞ্জলি দেওয়া। বিতরণ করা হবে খিচুড়ি ভোগ। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা। 

আজ মহানবমী। দুর্গাপুজোর আজ শেষ দিন। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। তিথি মেনে হচ্ছে নবমীর পুজো। বেলুড় মঠে চলছে নবমীর বিশেষ পুজো। শনিবার পেরোলেই রবিবার বিষাদের দশমী। অনেক জায়গায় ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে দশমীর পুজো। ফের এক বছরের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে ব্য়স্ত সকলে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ঠাকুর দেখার পাশাপাশি খাওয়া-দাওয়া হই-হুল্লোড় চলছে সমান তালে।   

তিথি মেনে আজ দশমী। সকালেই দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। অনেক বনেদি বাড়িতেই দর্পণে প্রতিমা বিসর্জনও হয়ে গেছে। আর বিসর্জনের প্রস্তুতির পাশপাশি শুরু হয়েছে সিঁদুর খেলাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম বর্ধমানের কুলটিতে মহিলারা মেতে উঠছেন সিঁদুর খেলায়। 

চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনেই গত কয়েকদিন ধরে পুজো হচ্ছে বেলুড় মঠে। মহাসপ্তমীর ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয়েছিল মণ্ডপে। তারপর প্রতিমার চক্ষুদান  ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু হয়েছিল। মহাসপ্তমীর থেকে তিনদিনই ভোগের আয়োজন করা হয়েছিল। পুজোর ক’টাদিন সারাদিনই খোলা থাকবে বেলুড় মঠ।

আরও পড়ুন, পুজোয় গাড়ি নিয়ে ঘোরার প্ল্যান ? আজ পেট্রোল ভরাতে খরচ কত ?

গতকাল ভোরে মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছিল অষ্টমী পুজো। প্রথমে পুষ্পাঞ্জলি হয়। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। ৫-৭ বছর বয়সীদের নির্বাচন করা হয় কুমারী পুজোর জন্য। ১৯০১ সালে সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। এবারের কুমারী ৫ বছরের সানভি মুখোপাধ্যায়। উমা রূপে পুজো করা হয়েছিল বেলুড় বাজারের বাসিন্দা ছোট্ট সানভিকে। কুমারী পুজো দেখতে বেলুড় মঠে নামে ভক্তদের ঢল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে..
 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Rachana Banerjee : গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
Cyclone Updates: ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার
Maa Flyover Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য গাড়িতে ধাক্কা, মা ফ্লাইওভারে দুর্ঘটনা
যুক্তি তক্কো পর্ব ২ : পুজো নিয়েই প্রতারণায়, জালে প্রাক্তন মন্ত্রী, সামনে আসবে পুরনো পাপ? যন্ত্র এবং যন্ত্রী?
BJP News: বিজেপি নেতাকেই হুঁশিয়ারি দিলেন BJP বিধায়ক মানব গুহর
যুক্তি তক্কো পর্ব ১ : এদিকে যখন মৃত্যুমিছিল, ওদিকে ভাঙছে বইয়ের স্টল, অভূতপূর্ব টানাপোড়েনের পেছনে শুধুই ‘কর্মফল‘?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget