এক্সপ্লোর

Durga Puja 2024: কৃষ্ণনগরে প্রতিমা বিসর্জন ঘিরে ২ ক্লাবের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা, আহত ২

Nadia Durga Idol Immersion Chaos: কৃষ্ণনগরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে ২ ক্লাবের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা

প্রদ্যোৎ সরকার, নদিয়া: কৃষ্ণনগরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে ২ ক্লাবের মধ্যে সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা। কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড়ে দুই ক্লাবের মধ্যে সংঘর্ষ বাধে। ব্যাপক মারামারি শুরু হয়, চলে় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কোতোয়ালি থানার পুলিশ। সংঘর্ষে আহত ২, আহতদের ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।

উমার ছুটি শেষ। তিথিমতে দশমী পুজো ফুরোতেই সপুত্রকন্যা কৈলাসে পাড়ি দিলেন গিরিনন্দিনী। বনেদি বাড়ির পুজোয় অটুট রীতি থেকে তিথি। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি থেকে টাকির পূবের বাড়ি, দিকে দিকে বাজল বিসর্জনের বোল। আবার প্রতীক্ষা এক বছরের। আবহমানকালের এই নিয়ম মেনে পিতৃগৃহ থেকে এবারও কৈলাসে পাড়ি দিলেন উমা। যেতে পারি, কিন্তু কেন যাব, একথা বলার জো তাঁর নেই।

বাপের বাড়িতে গতে বাঁধা মেয়াদ বলতে সেই তিনদিন । তিথিমতে দশমী পড়তেই তাই বাজল বিদায়ের ঘণ্টা। বাঙালির প্রাণের উৎসব শেষ লগ্নে পৌঁছতেই বদলে গেল ঢাকের বোল ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। নিজস্ব রীতি, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই প্রতিবছর দুর্গাপুজো হয়ে আসছে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে। এবারও নির্ঘণ্ট মেনে হল দেবীর দর্পণে বিসর্জন। ভেসে উঠল উমার জল ছলছল মুখচ্ছবি । রাজবাড়ির কোণায় কোণায় তখন ছড়িয়ে পড়েছে বিষাদের সুর। 

বিসর্জনের বিষাদ উত্তর ২৪ পরগনার টাকির পূবের বাড়িতেও। শাস্ত্রমতে দশমীর উপচার মেনে পূবের বাড়ির প্রতিমা বিসর্জন হল এদিন। কচুর শাক দিয়ে পান্তা নিবেদন করে উমাকে পিতৃগৃহে পাঠালেন জমিদার বাড়ির সদস্যরা। বিদায়বেলায় দেবীবরণের জন্য হাজির হয়েছিলেন অনেকে। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গল যাত্রার পর ঠাকুরদালান থেকে প্রতিমা বের করা হয়। পারস্পরিক শুভ কামনায় চলে সিঁদুর খেলা। দু'কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাকির ঘোষ বাবুর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। 

আরও পড়ুন, অনশনের ৯ দিন, আজ রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget