এক্সপ্লোর

Durga Puja 2024: বিচারের দাবিতে প্যান্ডেল জুড়ে ফ্লেক্স, পুজোর মণ্ডপে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ

East Midanpore: দেবীর আরাধনার সঙ্গে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। এমনই ছবি ধরা পড়ল নন্দীগ্রামের আমরা ক'জন সঙ্ঘের পুজো মণ্ডপে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দুর্গা পুজোর মণ্ডপেই আর জি কর-কাণ্ডের প্রতিবাদ (RG Kar Protest)। নন্দীগ্রামে মহিলাদের দ্বারা পরিচালিত একটি পুজোয় (Durga Puja 2024) ধরা পড়ল এমনই ছবি। নিহত তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে প্যান্ডেল জুড়ে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ: দেবীর আরাধনার সঙ্গে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। এমনই ছবি ধরা পড়ল নন্দীগ্রামের আমরা ক'জন সঙ্ঘের পুজো মণ্ডপে। প্যান্ডেলে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স। কোনওটায় লেখা - তিলোত্তমার বিচার চাই। কোনওটায় আবার লেখা রয়েছে - অভয়াদের বিচার করো, মাগো তুমি ত্রিশূল ধরো। আমরা ক'জন সঙ্ঘের উদ্যোক্তা অনুশ্রী সেনাপতি বলেন, "মায়ের পুজো প্রতিবছর করি। এবছরও করছি। কিন্তু আমাদের মন পড়ে আছে আর জি করের বিচারের জন্য। আমাদের যে মহিলা, যে ডাক্তার দিদি আমাদের ছেড়ে চলেগেছেন। কিন্তু বিচার পাচ্ছে না। তাই বিচার করার জন্য আমরা আমাদের মন্দিরে মণ্ডপে প্ল্যাকার্ড টাঙিয়েছি।''

২০১৭ সালে চন্দননগর গ্রামের মহিলারা এই পুজো শুরু করেন। আজ সেই পুজোর মধ্যে দিয়েই তরুণী চিকিৎসকের বিচারের দাবি উঠছে। ওই পুজোর আরেক উদ্যোক্তা ছন্দা সেনাপতি বলেন, "পুজো আমরা করছি ঠিক কথা। কিন্তু মনের দিক থেকে আনন্দ করতে পারছি না। যেহেতু আর জি করে ডাক্তার মেয়ে মারা গেল, মেয়েদের কোনও জায়গাতেই নিরাপত্তা নেই। এই জন্য আমরা চাইছি নির্যাতিতা মহিলার বিচার হয়।''

ডাক্তারদের অনশন মঞ্চে এবার দেখা গেল জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপকুমার বর্মাকে। দাবি ১০ দফা। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন চিকিৎসকরা। সেই মঞ্চেই দেখা গেল জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক প্রদীপ কুমার বর্মাকে। তৃণমূল বিধায়ক বলেন, "আজকে বিবেকের তাড়নায় এখানে আসা। আমাদের ওই ফুটফুটে মেয়েটি, ছোট মেয়েটি। আমাদের মেয়ের বয়সী, তাঁর সঙ্গে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটে গেছে, তারই প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।'' শাসক দলের একাংশ যখন আন্দোলনকে নানাভাবে কটাক্ষ করছে, তখন চিকিৎসকদের আন্দোলন মঞ্চে খোদ তৃণমূল বিধায়কের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Junior Doctor Hunger Strike: পুজোর দিনে অনশনে ছেলে, ধর্মতলায় হাজির অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা-মা

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget