এক্সপ্লোর

Junior Doctor Hunger Strike: পুজোর দিনে অনশনে ছেলে, ধর্মতলায় হাজির অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা-মা

Junior Doctor Protest: বৃহস্পতিবার অনশনমঞ্চে ছেলের সঙ্গে দেখা করতে আসেন, জুনিয়র ডাক্তার অর্ণব মুখোপাধ্য়ায়ের মা,বাবা।

কলকাতা: আর জি কর কাণ্ডের বিচার সহ, ১০ দফা দাবিতে, ধর্মতলায় অনশন কর্মসূচি (Junior Doctor Hunger Strike) করছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। ক্রমশ তাঁদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। অনশনকারী চিকিৎসকদের আত্মীয়রা ছাড়াও এদিন অনশন মঞ্চে হাজির হন অসংখ্য় সাধারণ মানুষ। 

ধর্মতলায় অনশন কর্মসূচি: পুজোর দিনে ছেলে না খেয়ে পথে বসে রয়েছে। মা-বাবার মন কি বাড়িতে টেঁকে? বৃহস্পতিবার অনশনমঞ্চে ছেলের সঙ্গে দেখা করতে আসেন, জুনিয়র ডাক্তার অর্ণব মুখোপাধ্য়ায়ের মা,বাবা। অনশনকারী অর্ণব মুখোপাধ্য়ায়ের বাবা প্রবোধ মুখোপাধ্য়ায় বলেন, "বাবা হয়ে ছেলেকে বললাম, চালিয়ে যাও, অনশন চালিয়ে যাও। কিন্তু, পিতৃত্বের যে হাহাকার, যে ছেলের কিছু ক্ষতি হবে, আজকে আমি নিজে ডাক্তার, ডাক্তার হয়ে আমি বুঝতে পারছি, অনশন হলে কী কী ক্ষতি হতে পারে, কবে অর্গান ড্য়ামেজ হবে, কবে কী হবে, সেগুলো তো বুঝতে পারছি। সেগুলো নিয়ে নিজের মনে মনে কষ্ট পাচ্ছি। কিন্তু, ছেলেকে সেটা জানতে দিচ্ছি না। ছেলের মাকেও জানতে দিচ্ছি না। ছেলেকে বলছি চালিয়ে যাও।''

অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। কিন্তু, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন ধর্মতলায় অনশনরত ৭ জন জুনিয়র চিকিৎসক। অনশনরত জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্য়ায় বলেন, "শরীরটা খারাপ হচ্ছে। মাথা ঘুরছে।'' বৃহস্পতিবার সকালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে বসেন সিনিয়ররাও।

১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের কয়েকজন চিকিৎসক। সকাল ৯টা থেকে রাত ৯টা, ১২ ঘণ্টা না খেয়ে প্রতিবাদে সামিল হন তাঁরাও। আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন জানালেও, জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতির কারণে, তাঁদের অনশন থেকে সরে আসার আর্জি জানান সিনিয়র চিকিৎসকদের একাংশ। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, "ছেলেরা সুস্থ হোক, ভাল থাকুক। ভাল থাকার রাস্তাটা সবাইকে বের করতে হবে। ওদের ভাল থাকাটাই একমাত্র কাম্য়। তারা আমার সন্তানসম। ওরা সুস্থ হয়ে উঠুক এটাই আমি চাই। আলোচনা হোক না। সেটাই একমাত্র রাস্তা। ওরা খব ম্য়াচিওর ছেলেপিলে। আমি নিশ্চিত ওরা একটা দিশা দেখাতে পারবে।'' চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যে অনুরোধ করছে, সন্তানসম, আন্দোলনের পাশাপাশি দাবি ছিনিয়ে আনতে হবে। কিন্তু নিজের জীবন বাজি রেখে নয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024: ত্রিধারা সম্মিলনী পুজোমণ্ডপের ভিতরে বিচার চেয়ে স্লোগান, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget