এক্সপ্লোর

North Bengal Medical College Protest : 'এটা আমায় কান দিয়ে শুনতে হল' ছাত্রীকে 'ধর্ষণের হুমকি', গর্জে উঠলেন নেফ্রলজির অধ্যাপিকা

North Bengal Medical College Protest : শাহিন সরকারের বিরুদ্ধেই পড়ুয়াদের হুমকি এমনকী ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তা শুনে গর্জে উঠেছিলেন কলেজের নেফ্রলজি বিভাগের অধ্যাপক অর্পিতা রায় চৌধুরী।

সনৎ ঝা , বাচ্চু দাস, কলকাতা : আর জি কর-কাণ্ডের আবহে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তীব্র বিক্ষোভের জেরে পদত্যাগও করেছিলেন উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিন। এবার অভিযুক্ত আধিকারিক, হাউস স্টাফ ও ইন্টার্ন সহ ১২ জনের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ করল মেডিক্য়াল কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে পদত্যাগী ডিন সন্দীপ সেনগুপ্ত, পদত্যাগী অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল, এবং নিউরো মেডিসিন বিভাগের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (RMO) নীলাব্জ ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে স্বাস্থ্য ভবনে।

গত ৪ সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রবল ছাত্র বিক্ষোভের পর আন্দোলনকারীদের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়ে কলেজ কর্তৃপক্ষ। সোমবার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেয় সেই কমিটি। তার ভিত্তিতে তিনজন হাউসস্টাফ শাহিন সরকার, সাহিনুল ইসলাম এবং ঋতুরম্ভ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছে তাঁদের লাইসেন্স বাতিলের সুপারিশও করা হয়েছে।  একইসঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে ইন্টার্ন সোহম মণ্ডলের রেজিস্ট্রেশন।

এছাড়াও কলেজের প্রথম বর্ষের তিনজন পড়ুয়া জয় লাকড়া, ঐশী চক্রবর্তী, সৃজা কর্মকার এবং দ্বিতীয় বর্ষের দুই ছাত্র তীর্থঙ্কর রায় এবং অরিত্র রায়কে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার সাহারিয়া আলম জানালেন, 'কলেজ কাউন্সিলের এই সিদ্ধান্তে আমরা খুশি। কিন্তু এখনও অনেকে আছে। বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। আমরা বলতে চাই এদেরকেও ছাড়া হবে না। তারা যদি ফের এসব করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টিএমসিপি ইউনিটকে আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে।'

শাহিন সরকারের বিরুদ্ধেই পড়ুয়াদের হুমকি এমনকী ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তা শুনে গর্জে উঠেছিলেন কলেজের নেফ্রলজি বিভাগের অধ্যাপিকা অর্পিতা রায় চৌধুরী। ' রেপ থ্রেট দিয়েছে। এই মেয়েটির মৃত্যুর পরেও এটা আমায় কান দিয়ে শুনতে হল। শাহিন সরকার কে, আমি জানি না। এই কলেজের। টিএমসিপি-র ছেলে। এখানকার। ' 

আন্দোলনকারীদের তরফে যে অভিযোগ করা হয়েছে, তাতে নাম রয়েছে খোদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহারও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, খোদ অধ্য়ক্ষই জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নথি ও তদন্ত কমিটির রিপোর্ট
স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : 'থ্রেট কালচার চলবে না', ৫১ জনের ঢোকা বন্ধ হল আরজি করে !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget