এক্সপ্লোর

Durga Puja 2025: চার সন্তান নয়, দেবীর সঙ্গী জয়া-বিজয়া, বাহনেও অভিনবত্ব, এই পুজোর রীতিতে রয়েছে চমক!

Cooch Behar Durga Puja: কোচবিহারের রাজ পরিবারের বড় দেবীর মূর্তি অনন্য। কী এর বিশেষত্ব?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar) রাজ পরিবারের বড় দেবীর (Durga Puja 2025) পুজো ৫০০ বছরের বেশি পুরনো। কথিত আছে কোচবিহারের রাজা নরনারায়ণ স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। তিনি স্বপ্নে যে দেবীমূর্তি দেখেছিলেন, সেই রূপেই এখনও পর্যন্ত পূজিত হন বড় দেবী।

কোচবিহারের রাজ পরিবারের বড় দেবীর মূর্তি অনন্য। কী এর বিশেষত্ব? রক্তবর্ণা দেবী, এই দেবীর সঙ্গে থাকেন না তাঁর চার সন্তান – লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। তাঁদের বদলে থাকেন দেবীর দুই সখী - জয়া এবং বিজয়া। দেবীর বাহনেও আছে অভিনবত্ব। দেবীর বাহন এখানে একাধারে বাঘ এবং সিংহ।

কোচবিহারের বড় দেবীর পুজোতে আছে বেশ কিছু নিয়ম। যেমন অষ্টমীতে মহিষ বলি। একসময় এই পূজোতে নরবলি হতো বলে শোনা যায়। চমকে ওঠার মতো তথ্য হল, এখনও নর রক্তের প্রয়োজন হয় দেবী পূজায়। এছাড়াও দশমীর বিসর্জনের সময় দেওয়া হয় শূকর বলি। একসময় কোচবিহারের রাজারা যে পুজোর সূচনা করেছিলেন এখন সেই পুজোর দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের অধীনস্থ দেবত্র ট্রাস্ট বোর্ড।

এই পুজো প্রতি বছর শ্রাবণ মাসে শুরু হয়। শুক্ল অষ্টমীতে ময়না কাঠের পুজোর মাধ্যমে বড় দেবীর আরাধনার সূচনা হয়। তারপর ওই ময়না কাঠের দণ্ডের ওপরে তৈরি হয় দেবী দুর্গা। বংশপরম্পরায় এই দেবী মূর্তি তৈরি করে আসছে কোচবিহারের চিত্রকর পরিবার। কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে বড় দেবীকে কেন্দ্র করে।

প্রত্যেক বছর দেবী বাড়ি চত্বরে বসে মেলা ।  লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন পুজোর দিনগুলিতে । অষ্টমীতে কোচবিহারের জেলাশাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান প্রথমে পুষ্পাঞ্জলি দেন এরপর সাধারণ মানুষ পুষ্পাঞ্জলি দিতে পারেন । এক সময় কোচবিহারের রাজবাড়িতে এই পুজো হলেও বর্তমানে কোচবিহারের দেবী বাড়িতে বড় দেবীর মন্দিরে এখন এই পুজো অনুষ্ঠিত হয় । কয়েকশো বছর ধরে একই নিয়ম মেনে এখানে পূজিত হন বড় দেবী । তাল পাতার পুঁথি দেখে মন্ত্র উচ্চারণ করেন পুরোহিত । প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে শুধুমাত্র কোচবিহার থেকেই নয়, নিম্ন অসমের বহু মানুষ ছুটে আসেন বড় দেবীর আরাধনায় অংশ নিতে। রাজ্যের অন্যতম এই প্রাচীন পূজোর আকর্ষণে এখনও এতটুকু ভাটা পড়েনি ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget