এক্সপ্লোর

Durga Puja : মহালয়ার দিন ঘট বসে, শুরু হয় চণ্ডীপাঠ, আলিপুরদুয়ারের ভুইঞাদের পুজো এখনও জনপ্রিয়

পরবর্তীতে দেশভাগের পর তারা আলিপুরদুয়ারের পলাশবাড়ি গ্রামেই স্থায়ী বাসিন্দা হিসেবে রয়েছেন। সেই হিসেবে তাদের এই পারিবারিক পুজো এবার ১৭৫ বছরে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার :  ঐতিহ্য এবং বনেদিয়ানা আজও অনেকটাই বিদ্যমান আলিপুরদুয়ার পলাশবাড়ি গ্রামের ভুইঞা পরিবারের পুজোয়।  বৈচিত্রে ভরা এই পুজো এবার ১৭৫ বছরে পদার্পন করল। 

"ভুইঞা" নামটার সাথে ইতিহাস জড়িত। অবশ্যই এরা ইতিহাসে বর্ণিত ১২ ভুইঞাদের এক বংশধরের পরিবার বলেই পরিচিত। জানাযায়, ১৭৫ বছর পূর্বে বাংলাদেশের ফরিদপুর জেলার কেদারবাড়ি গ্রামে স্বপ্নাদেশে এই পূজোর সূচনা হয় । পরবর্তীতে দেশভাগের পর তারা আলিপুরদুয়ারের পলাশবাড়ি গ্রামেই স্থায়ী বাসিন্দা হিসেবে রয়েছেন। সেই হিসেবে তাদের এই পারিবারিক পুজো এবার ১৭৫ বছরে।

কাঠের ঘরের দালান থেকে পুজো মণ্ডপ, সবেতেই এখনও রয়েছে সাবেকিয়ানার ছাপ। বাংলাদেশের সেই শাল কাঠের কাঠামোতেই এখনও হয়ে আসছে পুজো। স্বপ্নে দেবী এখানে লাল বর্ণে দেখা দেন। তাছাড়াও কার্তিক, গনেশের স্থানও পরিবর্তন হয়েছে এখানে। পুজোর সাজ-সরঞ্জামেও সেই ঐতিহ্যই বহন করে আসছেন তারা । পুজোর বাসন থেকে শুরু করে পুজোতে ব্যবহৃত চামর, পাখা, সবই পুরনো আমলে রুপো দিয়ে তৈরি সামগ্রী। যা তাদের ঐতিহ্যকে বহন করে। মহালয়ার দিন ঘট বসে, শুরু হয় চণ্ডীপাঠ। তবে পুজোয় এখানে রান্না করা ভোগ দেবারও রীতি নেই তাদের । চলছে পূজোর প্রস্তুতি। ভুইঞাদের এই যৌথ পরিবারের সব সদস্যদে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত। যদিও কোভিড পরিস্থিতিতে বাইরে থেকে অনেক আত্মীয়স্বজন এবারেও পুজোর আনন্দ থেকে বঞ্চিত থেকে যাবেন। তবে এই পুজোকে কেন্দ্র করে গ্রামের মানুষের উপস্থিতি কিছুটা হলেও ঘুচিয়ে দেবে আত্মীয়দের অনুপস্থিতির দুঃখকে। 

আজ সপ্তমী৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু হয়েছে  সপ্তমীর পুজো। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আবাহন।  সাবেকিয়ানা থেকে থিম, উত্‍সবের রোশনাই বাংলা জুড়ে।  

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget