এক্সপ্লোর

Durga Puja 2023: মাতৃ বন্দনার আগে অবগাহনের মধ্যে দিয়ে অন্তরাত্মার শুদ্ধিকরণ, ৪১ পল্লির পুজোর থিমে নয়া ভাবনা

Kolkata Durga Puja: ৪১ পল্লির প্রতিমাতেও থাকছে অভিনব চমক। সিলিকন দিয়ে এবার এই পুজোর প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুবিমল দাস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ক্যালেন্ডারে আশ্বিনের মাঝামাঝি। আজই শুরু পুজোর অক্টোবর। মহাষষ্ঠী (Maha Shashthi) ১৯ দিন দূরে। অপেক্ষা যে ফুরোয় না। এবার এসো মা। কীভাবে সেজে উঠছে ৪১ পল্লির পুজো মণ্ডপ? 

দক্ষিণ কলকাতার (South Kolkata) অন্যতম পুজো ৪১ পল্লি। এবছর ৪১ পল্লির পুজোর থিম অবগাহন। কোনও পুজো শুরুর আগে, মাতৃ বন্দনার আগে অবগাহনের মধ্যে দিয়ে অন্তরাত্মাকে শুদ্ধ করতে হয়। এই ভাবনার প্রেক্ষাপটেই এই পুজোর থিম সাজিয়েছেন শিল্পী সম্রাট ভট্টাচার্য। পৌরাণিক কাহিনিতে অবগাহন নিয়ে নানা তত্ত্ব রয়েছে। সেই সব তত্ত্বের ব্যাখ্যাও থাকছে ৪১ পল্লির পুজো মণ্ডপে।                                                                                  

৪১ পল্লির প্রতিমাতেও থাকছে অভিনব চমক। সিলিকন দিয়ে এবার এই পুজোর প্রতিমা তৈরি করেছেন শিল্পী সুবিমল দাস। প্রতিমার মধ্যে অবিকল মানবীর প্রতিরূপ দেখতে পাবেন দর্শনার্থীরা। থিম সজ্জার মধ্যে যেমন রিয়েলিজমের ছোঁয়া থাকছে, তেমনই দেবী প্রতিমাতেও সেই রিয়েলিজমকেই তুলে ধরা হবে ৪১ পল্লিতে। এবারের পুজোর থিম ভাবনা থেকে প্রতিমার বিষয়ে রয়েছে একাধিক নয়া চমক। 

থিম শিল্পী সম্রাট ভট্টাচার্য জানান,  ৪১ পল্লির পুজোয় থিম এবং প্রতিমার পাশাপাশি আলোকসজ্জাতেও দুরন্ত একটা চমক থাকবে। আমি দর্শকদের সেটা এখনই দেখাতে পারছি না, এটুকু বলতে পারি, তাঁরা এই মণ্ডপে এসে আলোকসজ্জা দেখে সম্মোহিত হবেনই। আলোক শিল্পী কুণাল পাঠক একটা বিশেষ মেকানিজম ব্যবহার করছেন আলোকসজ্জায়। 

থিম মিউজিকও থাকছে ৪১ পল্লির পুজোয়। থিম মিউজিক বানাচ্ছেন সৈকত দেব। নদীমাতৃক ভারতের যে নদীগুলিকে পুণ্যতোয়া বলে বর্ণনা করা হয়েছে পুরাণে, সেই নদীগুলিকে নিয়ে মন্ত্রোচ্চারণের আবহে অবগাহনের বিশেষ গান তৈরি করা হচ্ছে।                       

আরও পড়ুন, সন্ধিপুজোর সময় মণ্ডপের উপর ওড়ে শঙ্খচিল, বর্ধমানের দাস বাড়ির পুজো ঘিরে রয়েছে নানা গল্প

                                                         

সেরা শিরোনাম

Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget