এক্সপ্লোর

Durga Puja 2022: রাত পোহালেই বিচ্ছেদের বিজয়া, মহানবমীতে শেষ মুহূর্তের ব্যস্ততা জেলার বনেদি পুজোগুলোতে

মহানবমীতে চরম ব্যস্ততা জেলার বনেদি পুজোগুলোতে! রাজা ও রাজপাট না থাকলেও, আজও প্রাচীন রীতি মেনেই পূজিত হন কোচবিহারের বড়দেবী। 

কলকাতা: কাশের বনে আজ মন খারাপের হাওয়া! রাত পোহালেই বিচ্ছেদের বিজয়া! তার আগে, মহানবমীতে চরম ব্যস্ততা জেলার বনেদি পুজোগুলোতে! রাজা ও রাজপাট না থাকলেও, আজও প্রাচীন রীতি মেনেই পূজিত হন কোচবিহারের বড়দেবী। 

৫০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই পুজো। কথিত আছে, একসময় এই পুজোয় নরবলি হত। এখন মহানবমীতে পাঁঠা ও পায়রা বলি দেওয়া হয়। কোচবিহারের বড়দেবী রক্তবর্ণা। বাহন চিতা বাঘ এবং সিংহ। অসুর সবুজ রঙের। দেবীর সঙ্গে ছেলেমেয়েরা থাকে না, থাকেন দুই সখী, জয়া ও বিজয়া।

কৃষ্ণনগর রাজবাড়ির এই পুজো কয়েকশো বছরের পুরনো। মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলের অনেক আগে থেকেই এই পুজো হয়ে আসছে। তবে তাঁর আমলে এই পুজো সর্বজনীন রূপ নেয় । মহালয়ার দিন যজ্ঞের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। মহানবমিতে আয়োজন করা হয় হোম-যজ্ঞের।

মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো প্রায় আড়াইশো বছরের পুরনো । রানী জানকীদেবী এই পুজোর প্রচলন করেছিলেন। প্রতিপদ থেকে এখানে শুরু হয় দেবীর আরাধনা।

পুরুলিয়ার কাশীপুর রাজবাড়ির দুর্গাপুজো। প্রায় ৪০০ বছর আগে এই পুজো শুরু হয়েছিল । ১৯১৬ সালে, কাশীপুরে রাজপ্রাসাদ তৈরি করেছিলেন মহারাজ জ্যোতিপ্রসাদ সিংদেও। তখন, এখানে পুজো শুরু হয়। কাশীপুর রাজবাড়ির প্রতিমার বাঁ দিকে থাকেন গণেশ। বলি প্রথা থাকলেও, প্রায় কুড়ি বছর আগে তা বন্ধ করে দেওয়া হয়েছে। 

বিষ্ণুপুরের মল্লভূম রাজবাড়ির। পুজোর বয়স ১ হাজার ২৬ বছর। মল্লরাজা জগৎমল্ল এই দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর সূচনা করেন। রাজ পরিবারের নিজস্ব বলী নারায়ণী পুঁথি অনুসারে দেবীর পুজো হয়ে আসছে। কথিত আছে, শিকারে গিয়ে রাজা দেবীর স্বপ্নাদেশ পান। রাজধানী প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে নিয়ে যাওয়ার নির্দেশও দেন দেবী। সেই নির্দেশ মেনে রাজা জগৎমল্ল জঙ্গল কেটে বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন মৃন্ময়ীর মন্দির।

মল্লিক বাড়ির পুজো: মহানবমীর সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ভবানীপুরের মল্লিকবাড়িতে৷ রয়েছে ভোগের আয়োজন। বাবা রঞ্জিত মল্লিক ও ছেলেকে নিয়ে পুজোর আনন্দে মেতেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।  

বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির পুজোর বয়স ৩০৬ বছর। কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে ১৭১৭ সালে এই পুজো শুরু হয়। নবমীর দিন কুমারী পুজো হয় সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে। এদিন ফল বলিও হয়। 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget