এক্সপ্লোর

Burdwan News: দুর্গাপুর জাতীয় সড়কের বেহাল দশা, প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ বামেদের

এ প্রসঙ্গে সিপিআইএম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, জাতীয় সড়ক এবং তার সার্ভিস রোড আন্ডার পাশগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলা-সহ দুর্গাপুরের (Durgapur) বিভিন্ন এলাকায় জাতীয় সড়কের বেহাল দশা। বিভিন্ন জায়গায় রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। যার কারণে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। শুক্রবার সকালে জাতীয় সড়ক এবং সমস্ত সার্ভিস রোড সংস্কারের দাবি নিয়ে পথে নামে বাম কর্মীরা (CPM)। এদিন দুর্গাপুরের বিধাননগর (Durgapur Bidhannagar) সংলগ্ন জাতীয় সড়কের (National Highway) দফতরের সামনে ক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। 

এদিন বিক্ষোভে শতাধিক বাম কর্মী সমর্থক সহ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সিপিআইএম-এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, জাতীয় সড়ক এবং তার সার্ভিস রোড আন্ডার পাশগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। একদিকে যেমন নিত্যদিন ঘটছে দুর্ঘটনা তার সঙ্গে দুর্গাপুর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। 

পাশাপাশি তিনি এও জানান, এর ফলে রাস্তা দিয়ে যাওয়া যানবাহনের আয়ু কমে যাচ্ছে। তাই দুর্গাপুর বাঁচানোর পাশাপাশি দুর্গাপুরের মানুষদেরও বাঁচাতে হবে। সেই কারণেই আজ তারা জাতীয় সড়কের দফতরের সামনে এসে বিক্ষোভ দেখান বলে জানিয়েছেন। বিক্ষোভ শেষে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন সিপিআইএম নেতৃত্ব।

অন্যদিকে এদিন বিপজ্জনক ভাবে রেল লাইন পার করতে গিয়ে বিপত্তি ঘটে রিষড়ায়। মর্মান্তিকভাবে মৃত্যু হয় দুই পড়ুয়ার (Students Hit by Train)। ট্রেনের ধাক্কায় লাইনের (Rishra Railway station) পাশে ছিটকে পড়ে তারা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  


রিষড়া রেলগেটে দিয়ে লাইন পারাপার নিত্যদিনের ব্যাপার। কিন্তু সেখান থেকে এগিয়ে কোন্নগরের দিকেও লাইন পারাপার করার জায়গা রয়েছে। বহু মানুষ সেখান দিয়ে যাতায়াতও করেন। শুক্রবার তা করতে গিয়েই মৃত্য়ু হল দুই পড়ুয়ার। দু’জনেই চুঁচুড়া টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাদের রেহান রাঠি এবং কৌস্তভ দাস বলে শনাক্ত করা গিয়েছে। রেহানের বাডি় বাঙুর পার্কে। রিষড়া স্টেশন সংলগ্ন আবাসনে বাস কৌস্তভের।স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল দু’জনেই।

স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার দিকে রেল লাইন পেরোতে যায় দু’জনে। সেই সময়ই দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেন তাদের ধাক্কা মারে। তাতে লাইনের পাশে ছিটকে পড়ে দুই পড়ুয়াই। তড়িঘড়ি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে (Serampore Walsh Hospital) নিয়ে যাওয়া হয় তাদের। কিন্তু সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget