এক্সপ্লোর

Durgapur News: অবসরপ্রাপ্ত ECL কর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য দুর্গাপুরে

ECL News: দুর্গাপুরের ফরিদপুর ব্লকের কালীপুরে একজন অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অবসরপ্রাপ্ত একজন ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার হল তাঁরই নির্মীয়মাণ বাড়ির ছাদ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিল দুর্গাপুরের (Durgapur) ফরিদপুর ব্লকের কালীপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে অবসরপ্রাপ্ত ওই ইসিএল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের। মাথার পিছনে গভীর ক্ষত দেখেই এই অনুমান তাঁদের। মৃত অবসরপ্রাপ্ত ওই ইসিএল কর্মীর নাম পূর্ণচন্দ্র ঘোষ (৬২)।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যেয় পূর্ণচন্দ্র ঘোষ কালাপুর গ্রামে নিজের নির্মীয়মাণ বাড়ির ছাদে জল দিতে উঠেছিলেন। অনেকক্ষণ হয়ে গেলেও ছাদ থেকে না নামায় বাড়ির লোকজন ছাদে উঠে দেখেন পূর্ণবাবুর নিথর দেহ পড়ে রয়েছে ছাদের ওপর। মাথার পেছনে আঘাতের চিহ্ন স্পষ্ট। তা দেখেই প্রাথমিক অনুমান গুলি করা হয়েছে তাঁকে। বাড়ির লোকজন বিষয়টি দেখা মাত্রই পূর্ণচন্দ্র ঘোষকে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে থাকা চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

আরও পড়ুন: Polba TMC Rift: পঞ্চায়েতে স্বামীর সঙ্গে 'রোমান্স'-এর অভিযোগ, দলীয় প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূল সদস্যদের

পরিবারের দাবি মৃতের মোবাইল, গলার সোনার চেন, আংটি ও পার্টসের টাকা পয়সা গায়েব। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সন্ধ্যেয় নির্মীয়মান বাড়ির সামনের মাঠে বসে থাকা কিছু ব্যক্তি বাজি ফাটার একটা আওয়াজ পেয়েছিলেন বলে জানা গেছে। তবে সেটাই যে গুলির শব্দ সেটা বুঝতে পাননি কেউই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। তবে ওই অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর মাথার আঘাত দেখে পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে গুলি করেই হত্যা করা হয়েছে ওই ব্যক্তি কে। তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট তাতে এলে এই সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'এরপরে তো রাজ্যটার পরিচিতি নষ্ট হয়ে যাবে...' মমতার হাতিয়ার 'বাঙালি জাত্য়াভিমান'?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget