এক্সপ্লোর

Patient Missing: হাসপাতাল থেকে উধাও রোগী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন পরিবারের

পরিবার সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হাসপাতাল থেকে নিখোঁজ রোগী (Patient Missing)। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সিসিটিভি লাগানো থাকলেও তা কাজ করে না বলে আভিযোগ নিখোঁজের পরিবারের। 

হাসপাতাল থেকে নিখোঁজ রোগী: পরিবার সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর। বছর চল্লিশের ওই ব্যক্তি অসুস্থ থাকায় ১৮ তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। ১৯ তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও কথা ছিল। জামাইবাবু বেলা দশটার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু। কোনও খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান। কিন্তু কোনওভাবেই ওই ব্যক্তি খোঁজ মেলেনি।

গতকাল নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায়। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, "আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য। কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না। হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা। দ্রুত আমার ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন। "দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ধীমান মণ্ডল এই ঘটনা স্বীকার করে বলেন, "১৯ তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে। আমরাও পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক।"                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Siliguri News: চুরির পরে চোরাই মাল মাটিতে পোঁতা, অন্য চোরের থেকে বাঁচাতে; আজব সাফাই চোরের !

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget