এক্সপ্লোর

Dengue Case: ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, বর্ষার শুরুতে ডেঙ্গির প্রকোপ কালনায়

WB Dengue Update: জুলাইয়ের শুরু দিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও অগাস্ট শুরু হতেই আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী।

রানা দাস, কালনা: বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গির (Dengue Case) প্রকোপ। আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী পূর্ব বর্ধমানে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ডেঙ্গি রোগী ভর্তি সংখ্যা। এই পরিস্থিতিতে দুটো ওয়ার্ড খুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা: জুলাইয়ের শুরু দিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও অগাস্ট শুরু হতেই আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী। কালনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কালনা মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি রয়েছেন মোট ২৯ জন। যাদের মধ্যে ডেঙ্গি আক্রান্ত ১৪। একই সঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত ৫ জন। আলাদা করে দুটি ওয়ার্ড খোলা হয়েছে। রোগীরা জানাচ্ছেন তীব্র জ্বর সেইসঙ্গে মাথায় ব্যথা, পেটে ব্যথা উপসর্গ রয়েছে তাঁদের। তবে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক মহলে। উল্লেখ্য,  গতকালই কালনা মহকুমা হাসাপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হওয়ার পর একজনের মৃত্যু হয়েছিল। তিনি NS1 পজেটিভও ছিলেন। যদিও এ প্রসঙ্গে সুপার চন্দ্রশেখর মাইতি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনও বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে বর্ষা আসতেই ঘরে ঘরে বাড়ছে জ্বর , সর্দি, কাশিতে আক্রান্তের সংখ্যা। আবহাওয়ার খামখেয়ালিপনায় শহর থেকে জেলা সব জায়গায় মাথাচাড়া দিচ্ছে ইনফ্লুয়েঞ্জা। রোগের প্রকোপ রুখতে ভাইরাল ফিভার নিয়ে সতর্ক করে অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

প্রতিবছর বর্ষা এলেই ভাইরাল ফিভারের প্রকোপ বাড়ে। সঠিক সময় চিকিৎসা না হলে রোগ গুরুতর আকার নিতে পারে। তাই জেলায় জেলায় আগাম সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।  অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জ্বরের সঙ্গে ২ সপ্তাহ ধরে একটানা কাশির উপসর্গ দেখা যাচ্ছে। প্রায় সব জেলা থেকে এই ধরনের উপসর্গে আক্রান্তের খবর মিলছে। ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগীদের নিয়ে সর্তক করা হয়েছে সব জেলার CMOH-দের। মুখ্য স্বাস্থ্য আধিকারিক  উদ্দেশে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে অ্যাডভাইসরিতে। জেলার আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের সতর্ক করবেন CMOH-রা। বাড়ি বাড়ি যাবেন স্বাস্থ্যকর্মীরা। কেউ আক্রান্ত হলে তাঁদের সম্পর্কে তথ্য লিখে আনবে। আক্রান্তদের হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।  আক্রান্তদের মাস্ক ব্যবহার করার বিষয়ে সতর্ক করতে হবে স্বাস্থ্য কর্মীদের। প্রতিটি জেলা ফ্লুয়ের ওষুধ ওসেলটামিভির স্টক ঠিক রাখতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: South 24 Parganas: জোড়া ফলায় ভারী বর্ষণ, বিপর্যস্ত উপকূলবর্তী এলাকা

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget