এক্সপ্লোর

Sand Mafia : বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, পরিবহণ দফতরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল মাফিয়া

Purba Burdwan : কালনা থেকে পূর্বস্থলী পর্যন্ত বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ।

রাণা দাস, পূর্ব বর্ধমান : বালি বোঝাই ডাম্পার (Sand Dumper) ধাওয়া করায়, পরিবহণ দফতরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল মাফিয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা। অল্পের জন্য রক্ষা পান পরিবহণ কর্মী ও পুলিশ কর্মীরা।

গতকাল রাতে পরিবহণ দফতরের (Transport Department) গাড়িতে অভিযানে বের হন ৩ পরিবহণ কর্মী ও ২ পুলিশ কর্মী। কালনা থেকে পূর্বস্থলী পর্যন্ত বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান সরকারি কর্মীরা (Governmenty Employee)। এই ঘটনায় এক ডাম্পার মালিককে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ (Purbashtali Police Station)। 

মুখ্যমন্ত্রীর (Chief Minister) হুঁশিয়ারি হোক বা প্রশাসনিক অভিযান, বালি মাফিয়ার (Sand Mafia) দৌরাত্ম্য চলছেই। মাসখানেক আগেই পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মঙ্গলকোটে বৈধ ঘাটেই অজয় থেকে বালি পাচারের অভিযোগ উঠেছে। পাইপলাইনের মাধ্যমে মাঝ নদী থেকে জল সহ বালি তুলে তা কিনারায় জড়ো করা হচ্ছে। দিনের আলোয় অবাধে বালিচুরি চলছে বলে অভিযোগও ওঠে।  

কয়েকদিন আগেই বালি পাচারের অভিযোগ পেয়ে মঙ্গলকোটের নতুনহাট বালিঘাট পরিদর্শনে এসেছিল পুলিশ-প্রশাসনের বড় টিম। সেদিন অবশ্য কোনও পাচারকারীকে দেখা যায়নি। মাঝ অজয় থেকে যেখানে বেআইনি ভাবে বালি তোলা হচ্ছে, তার কাছেই রয়েছে লোচনদা সেতু। শুক্রবার এলাকা ঘুরে দেখে সেতুর পিলারের সুরক্ষা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মঙ্গলকোট ব্লক অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার। বালি মাফিয়ার দৌরাত্ম্য ঠেকাতে গত বছরই নতুন ‘স্যান্ড মাইনিং পলিসি' ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তার পরেও বন্ধ হয়নি বালিপাচার।                                              

কিছুদিন আগেই বালি তোলার অভিযোগে উত্তপ্ত হয়েছিল জলপাইগুড়ি (Jalpaiguri)। অভিযোগ, রাতে এই বালি গাড়িতে তুলে পাচার হয়। আর এভাবে নির্বিচারে বালি তুলে নেওয়ায় ভিটে-মাটি হারানোর ভয় পাচ্ছেন জলপাইগুড়ির ধূপগুড়ির দক্ষিণ আলতাগ্রামের বাসিন্দারা। শীতকালে জলঢাকায় জল নেই। ধূ-ধূ করছে বালি। গ্রামবাসীদের অভিযোগ, অন্ধকার নামলেই বাড়ছে বালি মাফিয়ার আনাগোনা। নদী থেকে বেআইনিভাবে চলছে বালি তোলা। পাচারকারীদের বাধা দেওয়ায় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিও হয় বলেও অভিযোগ।

আরও পড়ুন- 'দিদির দূত'-এ মন্ত্রী, তাঁর সামনেই 'মারামারি' কর্মীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget