এক্সপ্লোর

Teacher Attacked: স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ, আলাদা হয়ে গেল হাতের কবজি !

Teacher Attacked Brutally: প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষকের হাতের কাটা অংশ রাস্তায় পড়েছিল। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ, আলাদা হয়ে গেল হাতের কব্জি। সূত্রের খবর, হাতের কাটা অংশ বেশ কিছুক্ষণ পড়েছিল রাস্তার মধ্যেই। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘটেছে এই হাড়হিম করা কাণ্ড। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আক্রান্ত শিক্ষক গোকুলচন্দ্র মুড়া ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়ার বাসিন্দা। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখতে তদন্তে পুলিশ। দু'টি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সূত্রের খবর, আক্রান্ত শিক্ষকের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে নিয়ে এসেছে এসএসকেএম হাসপাতালে। 

জানা গিয়েছে, এই হামলার পিছনে রয়েছে ব্যক্তিগত শত্রুতা। যে শিক্ষক আক্রান্ত হয়েছেন, তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল এক প্রতিবেশী যুবক। এই ঘটনায় পরবর্তীতে পকসো আইনে মামলাও হয়। প্রতিবেশী ওই যুবকের উপরেই শিক্ষককে হামলার অভিযোগ উঠেছে। পকসো আইনে মামলা হওয়ার পর ২ বছরের জেল হয় প্রতিবেশী ওই যুবকের। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। অভিযুক্ত যুবক জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই রেষারেষি উঠেছিল চরমে। অনুমান, এই রেষারেষির জেরেই হয়তো ওই প্রতিবেশী যুবক হামলা চালিয়েছে শিক্ষকের উপর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষকের হাতের কাটা অংশ রাস্তায় পড়েছিল। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। ঘটনাস্থল থেকে একটি এবং আরও একটু দূরে ঝোপ থেকে আরও একটি, মোট ২টি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুটো গ্লাভসও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত একজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তের এখনও খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রকাশ্য দিবালোকে ভিড় রাস্তার মাঝে এভাবে আক্রমণ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। ঘটনার তীব্র নিন্দাও করেছেন তাঁরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানানো হয়েছে। 

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ তৎপরতার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ব্যক্তিগত শত্রুতা থেকেই ওই যুবক এই শিক্ষকের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই শিক্ষিকার নাবালিকা মেয়েকে নিয়ে যে প্রতিবেশী যুবক পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে পকসো আইনে মামলাও হয়, সেকথা জানিয়েছেন উত্তম বারিকও। এই ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। 

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget