এক্সপ্লোর

East Medinipur : পটাশপুরে পানীয় জলের চরম সংকট, বিদ্যুৎহীন একাধিক গ্রাম

মোবাইল টাওয়ারের অনেকটা অংশ জলের তলায়। ফলে, নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। যোগাযোগ পরিবেষা ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঋত্বিক প্রধান, পটাশপুর(পূর্ব মেদিনীপুর) : জল থইথই পরিস্থিতির পর এবার পানীয় জলে চরম সংকট দেখা দিল পটাশপুরে। জলমগ্ন অবস্থার অবনতির সঙ্গে সঙ্গে অনেক গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পটাশপুর ২ ব্লকের বিস্তীর্ণ মথুরা, আড়গোয়াল ও সাউৎখণ্ড গ্ৰাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ নেই। মোবাইল টাওয়ারের অনেকটা অংশ জলের তলায় চলে গেছে। ফলে, মোবাইল নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছে। যোগাযোগ পরিবেষা ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও কোথাও আবার কিছু টাকার বিনিময়ে জেনারেটরের সাহায্যে মোবাইল চার্জ দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানের উদ্যোগে জেনারেটরের মাধ্যমে ১৯৭টি পানীয় জলের পাম্প চালিয়ে এলাকার বাসিন্দাদের তা সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যে এলাকায় এলাকায় পানীয় জল নেওয়ার জন্য মানুষের লম্বা লাইন দেখা গিয়েছে।

দিনকয়েক আগে পটাশপুর ১ নম্বর ব্লকের কাছে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি বাধে। বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে। এর জেরে পটাশপুর ১ ও ২ নম্বর ব্লকের বহু জায়গা প্লাবিত হয়। জল থইথই করে পটাশপুর বাজার। প্রায় ২০০টি ত্রাণ শিবির খোলা হয়। নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয় প্রায় ৮০ হাজার মানুষকে। 

গত ১৫ সেপ্টেম্বর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জল বাড়ে কেলেঘাই নদীতে। নারায়ণগড়ের পোক্তা পোলের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ও ২টো লরি ডুবে যায়। জলমগ্ন হয়ে পড়ে নারায়ণগড় ব্লকের ১২-১৩টি গ্রাম। জাতীয় সড়কের ওপর আশ্রয় নেন দুর্গতরা। 

আরও পড়ুন ; টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরের একাংশ, কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত পটাশপুর

গত ১৩ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরে শিলাবতী নদী ফুলে ফেঁপে ওঠে । জলের তোড়ে ভেঙে যায় আস্ত একটা কাঠের সেতু। নদী পারাপার করতে কালঘাম ছুটে যায় চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ৩০টি গ্রামের বসিন্দাদের। যার ফল ভুগতে হয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর এলাকার বাসিন্দাদের। এই এলাকায়, নদী পারাপারের জন্য, আশপাশের ৩০-৪০টি গ্রামের মানুষের ভরসা ছিল এই কাঠের সেতু। কাজের প্রয়োজনে, প্রতিদিন প্রায় ৫-৬ হাজার মানুষকে নদী পারাপার করতে হয়। কিন্তু, মাস দুয়েক আগে, শিলাবতীর জলের তোড়ে তা ভেঙে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
Amit Shah : বাংলায় আমূল! বহু লোক পাবেন চাকরি, ৭০০ কোটির বিনিয়োগ নিয়ে কী জানালেন অমিত শাহ ?
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের
মালদায় টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রি ! অভিষেককে নিশানা 'ঋতব্রত-তৃণমূল'-এর প্রসূনের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget