এক্সপ্লোর

East Midnapore News: করোনা সংক্রমণ বৃদ্ধির জের, স্থগিত পূর্ব মেদিনীপুরের জেলা বইমেলা

East Midnapore District Book Fair: পাঁশকুড়া পুরসভার (Panskura Municipality) ১১ নম্বর ওয়াডের নারায়ণদীঘি ফুটবল মাঠে এই মেলা হওয়ার কথা ছিল। সেই মতো মাঠে,প‍্যান্ডেল তৈরির কাজ চলছিল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: করোনা (Corona) পরিস্থিতির উত্তরোত্তর বৃদ্ধির জেরে আপাতত স্থগিত রাখা হল পূর্ব মেদিনীপুরের জেলা বইমেলা (East Midnapore District Book Fair)। আগামী ৮ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি  পর্যন্ত এই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বাড়বাড়ন্তের কারণে আপাতত বইমেলা স্থগিত রাখার নির্দেশ এসেছে সরকারি তরফে।

পাঁশকুড়া পুরসভার (Panskura Municipality) ১১ নম্বর ওয়াডের নারায়ণদীঘি ফুটবল মাঠে এই মেলা হওয়ার কথা ছিল। সেই মতো মাঠে প‍্যান্ডেল তৈরির কাজ চলছিল। তবে এই নির্দেশিকা আসার পর কাজ বন্ধ হয়ে রয়েছে। বইমেলার যুগ্ম সম্পাদক ও পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র জানিয়েছেন, করোনার কারনে মেলা স্থগিত রাখা হলো। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তারিখ ও সময় আবার জানানো হবে বলে জানিয়েছেন। 

লাফিয়ে বাড়ছে রাজ্যের করোনা (Corona) সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department Bulletin) প্রকাশিত মঙ্গলবারের (৪ জানুয়ারি) বুলেটিন অনুযায়ী, রেকর্ড লাফে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ টপকে গেল ৯ হাজার।  ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১৬ জনের। আর চিন্তার রেশ বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে চলেছে। বুলেটিন জানাচ্ছে, একদিনে কলকাতায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু ৫ জনের। কলকাতার পাশাপাশি চিন্তা বাড়ছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাকে নিয়েও।  গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯১ জন। মৃত্যু ৩ জনের। এই সময়পর্বে হাওড়ায় সংক্রমিত ৬৯৮, মৃত ২। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমিত ৫২৫, মৃত ২। হুগলিতে ৪০০ জন সংক্রমিত, তবে মৃত্যুর কোনও খবর নেই। অপরদিকে, বীরভূমে ২১৯ জন সংক্রমিত ও ৪ জনের মৃত্যুর খবর গত একদিনে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget