এক্সপ্লোর

Ferry Service Disruption: প্রবল বৃষ্টিতে বিপত্তি, পূর্ব মেদিনীপুরে বন্ধ ফেরি পরিষেবা

East Midnapore News: গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে পুলটনে জল ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: প্রবল বৃষ্টিতে বিপত্তি। ফেরিঘাটে বেঁধে রাখা ভেসেল ও পুলটনের একাংশ ডুবে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার বোগা-রসলপুর ফেরিঘাটে বন্ধ (Ferry Service Disruption) ফেরি চলাচল। 

বন্ধ ফেরি চলাচল: গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে পুলটনে জল ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকায় পুলটনের একাংশ জলে ডুবে যায়। ফেরিঘাটের পুলটনের সঙ্গে বেঁধে রাখা ভেসেলটিতে টান পড়ে। তাতে জল ঢুকে ভেসলের একাংশও জলে ডুবে যায়। ফেরিঘাটের গ্যাংওয়ে, পুলটন সহ একাধিক সমস্যা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যদিও ইতিমধ্যে গ্যাংওয়ে পুলটন মেরামত ও নতুন করে তৈরির টেন্ডার হয়ে গেলেও তার আগে পুলটনের একাংশ ডুবে গিয়ে বিপত্তি।                       

পূর্বাভাস মতোই গতকাল বিকেলের পর একাধিক জেলায় ঝেঁপে নামে বৃষ্টি। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়াও। ওই প্রবল ঝড় বৃষ্টিতেই বিপত্তি ঘটে বোগা-রসলপুর ফেরিঘাটে। যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গতকালের মতো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ওড়িশা থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার প্রভাবেই চৈত্রের  শুরুতে এই বৃষ্টি। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে বৃষ্টির জেরে আগামী কয়েকদিন পারদ সামান্য নামবে।                 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: বিষ্ণুপুরের BJP প্রার্থীকে ওপেন চ্যালেঞ্জ সুজাতার, পাল্টা TMC প্রার্থীকে আক্রমণ সৌমিত্র খাঁর

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget