এক্সপ্লোর

Nandigram: নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা, শুভেন্দু অধিকারীর গড়ে ধাক্কা তৃণমূলের

Nandigram News: পাথরঘাটায় নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। ভোট দিতে আসায় বাধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের।

নন্দীগ্রাম: নন্দীগ্রামে সমবায় ভোটে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় বিজেপির। ১২টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় ভোটে ধাক্কা তৃণমূলের। এদিকে, দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে সমবায় নির্বাচন ঘিরে এদিকে তুলকালাম। বিজেপির মণ্ডল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। বংশীহারীর পাথরঘাটায় নীলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন। ভোট দিতে আসায় বাধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের। এর পরই বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায়কে পুলিশের সামনেই মারধরের অভিযোগ। 

সমবায় ভোট ঘিরে রবিবার দুই জেলায় দু’রকম ছবি উঠে এল। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে দিলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। পুলিশের সামনেই পেটানো হল মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ রায়কে। ৬ আসনের দিলকণ্ঠী কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে, সবকটি আসনেই প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি। সিপিএম সমর্থিত প্রার্থীরা ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা দেয়। এই নিয়েই দু’পক্ষের গন্ডগোল বাধে। বচসা থেকে শুরু হয় মারামারি।

গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, ''তৃণমূলের গুন্ডাবাহিনী যারা বহিরাগত বাইরে থেকে এসে। স্থানীয় গুন্ডাদের সঙ্গে করে বিজেপি নেতৃত্বকে মারধর করা হয়েছে। মণ্ডল সভাপতি-সহ কয়েকজন আহত। ওর গ্রাম থেকে ভোট দিতে আসতে দিচ্ছে না।''

এ নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ লিখেছেন, ''জনসমর্থন না পেয়ে শেষে দলদাস মেরুদণ্ডহীন পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এবার গুন্ডামি এবং জুলুমবাজি দ্বারা অবৈধভাবে সমবায় দখল করতে চাইছে মমতার মদতপুষ্ট দুষ্কৃতীরা। সাহস থাকলে পুলিশের নিরপেক্ষ প্রহরায় ভোট করিয়ে একবার দেখান ব্যর্থ মুখ্যমন্ত্রী! জনতা বুঝিয়ে দেবে সমর্থন কার দিকে রয়েছে। সেই দিন আসন্ন, যেদিন গ্রামে-গঞ্জে এলাকায় এলাকায় এই চাকরিচোর, গণতন্ত্র লুটেরাদের গাছে বেঁধে রেখে পেটাবে সাধারণ মানুষ।"

যদিও বিজেপির ওপর হামলাকে জনরোষ বলে দাবি করে দায় এড়ানোর চেষ্টা করেছে তৃণমূল। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, ''ওরা পরাজয়ের আশঙ্কায় যেমন বংশীহারি মৎস্য সমবায়ে অবরোধ করেছিল। তেমনই এখানেও অবরোধ করার চেষ্টা করেছিল। সেই অবরোধ সাধারণ মানুষ তুলে দেওয়ার চেষ্টা করে তখনই ধাক্কাধাক্কি হয়।'' আহতদের স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সমবায় ভোটে এদিন ছিল তৃণমূল-বিজেপির প্রেস্টিজ ফাইট। শুভেন্দু অধিকারীর খাসতালুকে সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল। ১২ আসনের সমবায় সমিতিতে সবকটি আসনেই লড়েছেন তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা। অশান্তি ঠেকাতে পুলিশে ছয়লাপ ছিল গোটা এলাকা। রাস্তায় নামেন নন্দীগ্রাম থানার IC প্রসেনজিৎ দত্ত। টানটান পরিস্থিতির মধ্যে শেষ হয় ভোট। দিনের শেষে, সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসনের মধ্যে সবকটিতেই জিতেছে বিজেপি। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget