এক্সপ্লোর

East Midnapore News: ফলন কম, দোসর প্রাকৃতিক দুর্যোগ; বাদাম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

Egra Farmer Situation: এগরা মহকুমায় এবার প্রায় আট হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে বাদাম। অধিকাংশ ক্ষেত্রেই বাদামের ফলন কমেছে।

ঋত্বিক প্রধান, এগরা: বাদাম তোলার সময় হতেই দফায় দফায় বৃষ্টি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগের ফলে চিনা বাদাম চাষিদের (Egra Farmer Situation) মাথায় হাত। এগরা  মহকুমা এলাকার চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।                   

ক্ষতির আশঙ্কা কৃষকদের: গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। যার সবথেকে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলিতে। প্রকৃতির খামখেয়ালিপনায় মাথায় হাত এগরার চিনে বাদাম চাষিদের।  বাদাম তোলার সময় হতেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়। যার ফলে চাষিরা পড়েছেন বিপদে। দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে ব্যাপক ক্ষতি দেখা দিয়েছে চিনে বাদাম চাষে। চরম বিপাকে পড়েছেন পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমার বাদাম চাষিরা। অধিকাংশ চাষি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন। এবার বাদামের ফলন কম হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। এগরা মহকুমায় এবার প্রায় আট হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে বাদাম। অধিকাংশ ক্ষেত্রেই বাদামের ফলন কমেছে। ফলে তাঁদের আশঙ্কা বাদামের দাম এবার সঠিক পাবেন না। লোকসানের হাত থেকে বাঁচতে জমি থেকে জল বের করার ব্যবস্থায় হাত লাগিয়েছেন চাষিরা। কিন্তু তাতেও কতটুকু বাঁচবে বাদাম গাছ সেনিয়েই চরম দুশ্চিন্তায় তাঁরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইতে পারে। তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। গরম ও শুষ্ক আবহাওয়া সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে।

এদিকে প্রচন্ড ঝড়ো হাওয়ায় ডুয়ার্সের বিন্নাগুড়িতে ভেঙে পড়েছে গাছ। ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। বরাত জোরে প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার দুর্ঘটনাটি ঘটে হলদিবাড়ি থেকে বিন্নাগুড়িগামী রাজ্য সড়কে। এমনকি রাস্তার পাশে একটি বাড়িতে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লড়ির উপর ও সেই গাছের অংশ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়ি টিও। অবরুদ্ধ হয়ে পড়ে হলদিবাড়ি থেকে বিন্নাগুড়ি গামী রাজ্য সড়ক। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ে বানারহাট হাসপাতালে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget