এক্সপ্লোর

East Midnapore News: সোশ্যালে ইঙ্গিতপূর্ণ পোস্ট BJP নেতার, দল ছাড়ছেন তমলুকের প্রলয় পাল?

Pralay Pal Post Controversy: গেরুয়া শিবিরে ফিরল ফের অতীতের ছায়া। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণার পর ফেসবুক পোস্টে কী লিখলেন বিজেপি নেতা প্রলয় পাল ?

পূর্ব মেদিনীপুর: সালটা ২০২১। জুলাই মাস। কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারানোর পর সেবার, রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়ে বিজেপির এক সাংসদ লিখেছিলেন 'চললাম।' তিনি আর কেউই নন বাবুল সুপ্রিয়। সেবার তিনি বলেছিলেন,  'অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম - কোথাও নয়।' যদিও তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দিলীপ ঘোষের ভাষায় 'পলিটিক্যাল ট্যুরিস্ট' কার্যতই এখন তৃণমূলের হয়ে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে। যদিও তেইশের রাজনৈতিক ডায়াফ্রামে সমীকরণটা পুরোপুরিই ভিন্ন। তবুও গেরুয়া শিবিরে ফিরল ফের অতীতের ছায়া। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণার পর বিজেপি নেতা প্রলয় পালের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট। 'ভালো থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়।' 

তাহলে কি দল ছাড়ছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল ? এই সেই প্রলয় পাল, ২১ শের বিধাসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে সাহায্য চেয়েছিল বলে একটি অডিও ভাইরাল করেছিলেন প্রলয়। এহেন প্রলয় পাল বলছেন, তিনি আগামীকাল জেলা সভাপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন। দলও ছাড়ছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন প্রলয়। স্বাভাবিকভাবেভেই ঘটনা নয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তবেবেই নিয়ে জেলা সভাপতি তাপসী মন্ডলকে ফোন করা হলে মিটিং -এ ব্যাস্ত আছি বলে ফোন কেটে দেন।

এবার গেরুয়া শিবিরেরই আরও এক হেভিওয়েটের বিতর্কিত মন্তব্যে ফিরে যাওয়া যাক। লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে দায়িত্ব পেয়েছেন। আর তার ঠিক পরেই ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (BJP Leader Anupam Hazra)। তিনি বলেছিলেন , 'দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।' কার উদ্দেশে এমন মন্তব্য করেছিলেন অনুপম, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল।

আরও পড়ুন, শনিবার থেকে বন্ধ বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, চলবে সংস্কারের কাজ

সেবার যদিও জল্পনা জিইয়ে রেখে অনুপম জানিয়েছিলেন, দলে পদে থেকেও অনেকে মাঠে নামছেন না। তাঁরাই 'দুষ্টু গরু'। ফেসবুকে ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে অনুপম লিখেছিলেন,'এখনও যদি মনে হয়, দলের সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমান বেশি গুরুত্বপূর্ণ, বা পদ আগলে বসে থেকে ভিতরে ভিতরে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অন্তত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যে, আপনি যেন কোনও ভাবেই পদ বা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন।কারণ অতি প্রচলিত একটি প্রবাদ রয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget