এক্সপ্লোর

Tamluk Bridge Collapse: তমলুকে ভাঙল ব্রিজ, ধ্বংসস্তূপের নিচে আটকে ২

পোস্তা, মাঝেরহাটের পর এবার তমলুক। ফের রাজ্যে ভাঙল ব্রিজ। যা আরও একবার উস্কে দিল অতীতে ব্রিজ ভাঙার স্মৃতিকে।

বিটন চক্রবর্তী, তমলুক: পোস্তা, মাঝেরহাটের পর এবার তমলুকে ভাঙল ব্রিজ। তমলুকে (Tamluk) ব্রিজ ভেঙে ধ্বংসস্তূপের নিচে ২জন। তমলুকে মেরামতির সময় ভাঙল ব্রিজ, ধ্বংসস্তূপে আটকে ২। 

এবার তমলুকে ভাঙল ব্রিজ: পোস্তা, মাঝেরহাটের পর এবার তমলুক। ফের রাজ্যে ভাঙল ব্রিজ। যা আরও একবার উস্কে দিল অতীতে ব্রিজ ভাঙার স্মৃতিকে। জানা গিয়েছে, মেরামতি চলছিল তমলুকের এই ব্রিজে। হঠাৎই ভেঙে পড়ে ব্রিজের একাংশ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ২ শ্রমিক। এখনও পর্যন্ত মৃত্যুর খবর মেলেনি। এর আগে ২০১৬ সালের মার্চ মাসে ভেঙে পড়ে পোস্তার বিবেকানন্দ ব্রিজ। আড়াই বছরের মাথায় ২০২৮ সালের সেপ্টেম্বর মাসে মাঝেরহাটে ভাঙে ব্রিজ। দুই ঘটনাতেই মৃত্যু হয় অনেকের।                                          

কলকাতা থেকে দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এক নয় দুর্ঘটনার ভয়াবহতা। তা সত্ত্বেও পোস্তা ও মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের সঙ্গে তমলুককে মিলিয়ে দিল একটাই শব্দ – আতঙ্ক। মেরামতি চলাকালীন ভেঙে পড়ল ৫০ বছরের পুরনো ব্রিজ। চাপা পড়লেন ২ শ্রমিক। একজনকে প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও, আরেকজনকে উদ্ধার করতে বেগ পেতে হল দমকলকে। যন্ত্র দিয়ে কাটা হল কংক্রিটেল স্ল্য়াব। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল ওই শ্রমিককে।              

বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে, তমলুকের ১৪ নম্বর ওয়ার্ডে। পুরসভা সূত্রে খবর, ৫০ বছরের পুরনো ব্রিজের মেরামতি শুরু হয় ৩ দিন আগে। কাজ চলাকালীন আচমকা ভেঙে পড়ে ব্রিজটি। তখন নিচে কাজ করছিলেন ২ শ্রমিক। ২ জনেই চাপা পড়েন ধ্বংসস্তূপের নিচে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম না মেনে কাজ করার ফলে এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা, আসে পুলিশ ও দমকল।  ঘটনাস্থলে আসেন জেলাশাসকও। শুরু হয় উদ্ধারকাজ। চাপা পড়া এক শ্রমিক কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা গেলেও, আরেকজনকে উদ্ধার করতে লেগে যায় প্রায় ৫ ঘণ্টা। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন: Makeup Tips For Summer Days: গরমের মরসুমে মেকআপ করছেন নিয়মিত? ত্বক সেনসিটিভ বা অয়েলি হলে অবশ্যই খেয়াল রাখুন এই বিষয়গুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা

ভিডিও

Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Umesh Rai: 'জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গের মাটিতে কোনও জায়গা নেই', বললেন উমেশ রাই
Samik Bhattacharya: 'যদি জয়া হাসান আসতে পারেন তাহলে তসলিমা নাসরিন আসবে না কেন?' বললেন শমীক
Terrorist Attacks: কাশ্মীরে ফের জঙ্গি হানা, এক শ্রমিকের মৃত্যু, আহত ১ | ABP Ananda Live
Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget